শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বালু খেকো আ’লীগের দোষরদের চক্রান্তে পরাস্ত হলেন, ময়মনসিংহে ছাত্রদল নেতা জনি

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:১১ পিএম
বালু খেকো আ’লীগের দোষরদের চক্রান্তে পরাস্ত হলেন, ময়মনসিংহে ছাত্রদল নেতা জনি

সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা টাকা বিনিময়ে সৃষ্ট কূটকৌশলের কাছে পরাস্ত যুগ যুগ ধরে। তেমনি আওয়ামী লীগের দোষরদের টাকা বিনিময়ে অপতৎপরতার কাছে পরাস্ত হলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদল নেতা সামী পাটুয়ারী জনি।

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ছাত্রদল নেতা জনি পাটোয়ারী নিজের ভাড়াকৃত জমি রক্ষা করতে গিয়ে কতিপয় অবৈধ বালু খেকোদের ভুল তথ্যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের দৃষ্টিতে পরেন। হন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী, হারিয়েছেন নিজ দলের আস্থা। কোন প্রকার যাচাই বা আত্মপক্ষ সমর্থন ছাড়াই পেয়েছে দল থেকে বহিষ্কার পত্র।

ময়মনসিংহে রাজনৈতিক আড্ডা মাতিয়ে বেড়াচ্ছে আ’লীগ নেতাদের ছত্রছায়ায় ধাব্রিয়ে বেড়ানো বালু খেকোদের কূটকৌশলের গল্প। বেড়িয়ে আসতে থাকে কিভাবে সত্যকে আড়ালে রেখে সফল হয়েছে চক্রটি।

সরেজমিন অনুসন্ধানে জানাযায়, গত বছর ব্যবসায়ী প্রয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার চরঈশ্বরদিয়া মৌজার আরওআর ১২৫৩ নং দাগ এবং বিআরএস ৩২৭৬ ও ৩২৮০ নং দাগের ভুমির মালিক মোঃ জহিরুল ইসলাম (রতন), পিতাঃ- নুরুল ইসলাম, ঠিকানা- ৮ নং কালীবাড়ী বাইলেন, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ এবং ১ম পক্ষ:- শিপুল সরকার, পিতা:- দেবেশ সরকার, মাতা- চঞ্চলা সরকার, বর্তমান ঠিকানা- ১৭৯ কালী বাড়ী রোড, থানা-সদর-২২০০, জেলা-ময়মনসিংহ, স্থায়ী ঠিকানা- রামগোপালপুর, থানা-গৌরিপুর-২২৭১, জেলা-ময়মনসিংহ এর নিকট থেকে বিগত ২২/১০/২০২৪ ইং তারিখে ৩(তিন) বছর মেয়াদি চুক্তি পত্রের মাধ্যমে (খালি জমি) ভাড়া নেয় মো. সামি পাটোয়ারী জনি, পিতাঃ- আজিজ পাটুয়ারি, সাং- ৪৬ নং থানার ঘাট, থানা- কোতোয়ালী মডেল জেলা- ময়মনসিংহ। চুক্তি পত্রে উল্লেখিত ভুমিতে কতিপয় রাজনৈতিক লেবাসধারী বালু খেকোদের অপতৎপরতা বাধা দিতে গিয়ে বিপত্তির কারণ হন এবং চক্রান্তকারীদের রোষানলে পরেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সামি পাটোয়ারী জনি’কে। বালু খেকোদের অপকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের দৃষ্টিতে পরেন এবং তাকেই হতে হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী। কোন প্রকার যাচাই বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিন্ধান্তে পেয়ে যান বহিষ্কার পত্র। বহুদলীয় লেবাস ধারনকারী বালু খেকোরা পেয়ে যায় অবাধ বিচরনের সফলতা।

অপরদিকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে দলীয় সিন্ধান্তের প্রতি সচেষ্ট নিজের অবিচল ত্যাগ এবং কারাবরণের অবদান হয়েছে চক্রান্তকারীদের কৌশলের কাছে পদদলিত। দলবাজ বালু খেকোদের চক্রান্তে সামি পাটুয়ারী জনি হারিয়েছেন রাজনৈতিক ভবিষ্যৎ এবং আদর্শিক স্বপ্ন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সহ তার বিরুদ্ধে অপপ্রচার বিষয়ে সামী পাটোয়ারী জনি কাছে জানতে তিনি বলেন, নিজের সম্পদ রক্ষা করা বা নিজ স্বার্থ রক্ষা করা প্রতিটি মানুষের দ্বায়িত্ব । আমি আমার সম্পদ তছরুপ কারীদের হাত রক্ষা করা আমার দ্বায়িত্ব বা অধিকার। সে জন্য কতিপয় প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়েছে। প্রাথমিক ভাবে আমার উপর শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিয়েছে, উর্ধ্বতন নেতৃবৃন্দ তা পুর্নমুল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, সমাজে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি বা চক্র অন্যের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে। তেমনি ভাবে কতিপয় ব্যক্তি বা চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন করেছে। মিথ্যে দিয়ে সত্যকে ধাবিত করা যায় না। তবে চক্রটি আমার যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে সক্ষম হবো। আমার রাজনৈতিক ত্যাগ দলীয় নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন এটা আমি বিশ্বাস করি।

ময়মনসিংহ মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৫:২৪ পিএম
ময়মনসিংহ মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহ মহিলা (ডিগ্রি) কলেজে সরকারি বিধিমালা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা তোয়াক্কা না করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৌরনীতি ও সুশাসনের শিক্ষক ফারহানা পারভীনকে নিয়োগের অভিযোগ উঠেছে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পছন্দের প্রার্থীকে এই পদে বসানোর ফলে স্থানীয় সচেতন মহল এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহানগর বিএনপি’র আহ্বায়ক একেএম শফিকুল ইসলামের উপস্থিতিতে নিয়োগ বৈঠকে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম শিক্ষককে দায়িত্ব না দিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তুলনামূলক কনিষ্ঠ শিক্ষক ফারহানা পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যক্ষের পদ শূন্য হলে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে সেই নীতিমালার কোনো তোয়াক্কা করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

সুত্রে জানা আরও যায়, কলেজে অনার্স না থাকলেও শিক্ষকদের অনার্সের নিয়োগপত্র দেখিয়ে অপ্রয়োজনীয় খন্ডকালীন ১৮ সাল থেকে অদ্যবধি বেতন উত্তোলন করছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আতাত করে অডিট হওয়া এবং না হওয়ার বিষয়ে পায়তারা চলছে, বিষয়টি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আর কোন কলেজে অনার্স বিষয় খোলার সরকারি সিদ্ধান্ত নেই।

এদিকে পৌরনীতি ও সুশাসনের শিক্ষক মাসুমা আক্তার ও জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক শাহ আজিজুর রহমান (রাসেল) ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতিনিধি হয়ে অন্য শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে কলেজে আধিপত্য বিস্তার করে রামরাজত্ব কায়েম করছে।

একাধিক শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, ফারহানা পারভীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আসলে তার ছত্রছায়ায় খন্ডকালীন শিক্ষকদের চাকুরীচ্যুত করার ভয়ে কেও মুখ খুলতে চায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এই অনিয়মতান্ত্রিক নিয়োগের ফলে প্রতিষ্ঠানের প্রশাসনিক চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। জ্যেষ্ঠ শিক্ষকদের ডিঙ্গিয়ে কনিষ্ঠ কাউকে দায়িত্ব দেওয়ায় শিক্ষার পরিবেশ ও দাপ্তরিক কাজে স্থবিরতা নেমে এসেছে।

এ বিষয়ে স্থানীয় শিক্ষাঅনুরাগী ও অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতে এবং শিক্ষার মান সমুন্নত রাখতে দ্রুত এই বিতর্কিত নিয়োগ বাতিল করে বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। অন্যথায়, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করবেন।

পৌরনীতি ও সুশাসনের শিক্ষক মাসুমা আক্তার ও জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক শাহ আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তাঁরা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এসকল অভিযোগের কোন সত্যতা নেই।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারহানা পারভীনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অভিযোগগুলো আমার কাছে খুবই হাস্যকর। আপনি এ ব্যাপারে ডিডি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ কলেজের কর্মচারীদের সাথেও কথা বলে বিষয়টি জানতে পারেন।

ময়মনসিংহ মহিলা (ডিগ্রি) কলেজের দাতা সদস্য মির্জা ফারজানা রহমান হোসনা জানান, এডহক কমিটি থেকে শুরু করে পুর্নাঙ্গ কমিটি হয়ে আসার পর থেকে প্রত্যেকটি সভায় আইন এবং বিধির বিপরীত যেন না হয় সে ব্যাপারে সদস্যমন্ডলীকে অবহিত করেছি, কিন্তু অন্যদের সম্মতি থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থী ও বিশ্ববিদ্যালয়ের রেফারেন্সে এবং স্থানীয় প্রভাব দেখিয়ে জোরপূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে ফারহানা পারভীনকে বহাল রাখার জন্য একপর্যায়ে মোহাম্মদ আলী সিদ্দিকী তার কথা বহাল রাখে। তারই পরিপ্রেক্ষিতে আমি অসম্মতি জানিয়ে সভা বয়কট করে চলে আসি এবং সাংবাদিকসহ বিভিন্ন দ্বায়িত্বশীল মহলকে বিষয়টি অবগত করি। বর্তমানে গভর্নিং বডি’র একজন দাতা সদস্য হিসেবে সকলের সহযোগিতা কামনা করিছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎশাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এটি একমাত্র গভর্নিং বডির পক্ষে চেয়ারম্যান সাহেবই বিস্তারিত বলতে পারবেন।

মহানগর বিএনপি’র আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম জানান, এর আগে দেওয়া একটি নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বাতিল করেছিলেন। প্রথমে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি জ্যেষ্ঠ না হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। পরে গভর্নিং বডির সভাপতির অসুস্থতার কারণে বিষয়টি কিছুটা বিলম্বিত হয়। সভাপতি সুস্থ হয়ে ফিরে আসার পর সা¤প্রতিক বৈঠকে নতুন করে আলোচনা হয়।

তিনি আরও জানান, আপাতত একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এনটিআরসিএ- এর মাধ্যমে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। বর্তমান কমিটির সেই ক্ষমতা নেই। অযথা জটিলতা সৃষ্টি না করে শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করা উচিত।

নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি একেএম আজহারুল ইসলামের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদকসহ পেস্টিং খোকন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:২০ এম
ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদকসহ পেস্টিং খোকন গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আওতায় বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় ১ নং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় “পেস্টিং খোকন” নামে পরিচিত ওই ব্যক্তিকে ২৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ সব পদে বিএনপিপন্থিদের জয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পিএম
ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ সব পদে বিএনপিপন্থিদের জয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদেই নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ‘সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ’-এর ব্যানারে অংশ নিয়ে তারা এ বিজয় অর্জন করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভোট গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু রেজা মো. ফজলুল হক বাবলু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’-এর প্রার্থী অ্যাডভোকেট এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট আলহাজ্ব একেএম মইনুল হোসেন মিলন; সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম; অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ; এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট জায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট ১,০৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতে গণনা সম্পন্ন হয় এবং শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।