শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

তদন্তের দাবী স্থানীয়দের

আ’লীগ নেতারা আত্মগোপনে; থামছে না কর্মীদের হুংকার!

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৬ এম
আ’লীগ নেতারা আত্মগোপনে; থামছে না কর্মীদের হুংকার!

সারাদেশের আওয়ামী লীগ নেতারা পালিয়ে বেড়াচ্ছে ঠিক তেমনি পালিয়ে বা আত্মগোপনে রয়েছে ময়মনসিংহের আওয়ামী লীগের নেতারাও। তবে বীর দর্পে তৃণমূলের কর্মীরা দিয়ে যাচ্ছে হুংকার। যেন শুধু অপেক্ষার পালা এইতো চলে আসছে সৈরাচার ফ্যাসিস সরকারের শেখ হাসিনা।

আবার অনেকেই ঘাপটি মেরে থেকে আধিপত্য বিস্তার লাভের আশায় অন্যান্য দলের নেতাদের সাথে চলছে লেয়াজু ভিত্তিক রাজনীতির নামে মাঠে থাকার চেষ্টায়। সুযোগ পেলেই রাজনীতির বিষাক্ত ছোবলের শিকার হতে পারে ভিন্ন দলের নেতাকর্মীরা।

সুত্র মতে, পালিয়ে বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের ইশারায় রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল হিসেবে নতুন নতুন সামাজিক সংগঠনের নাম আত্মপ্রকাশ পাচ্ছে। সেই সংগঠনগুলোর উদ্বোধনের আনুষ্ঠানিকতায় বিএনপি’র নেতাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি বা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রাখার টার্গেট রয়েছে আওয়ামী লীগের বলিষ্ঠ শক্তিধর তৃনমুল নেতাকর্মীদের। যেমনটি হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের আমলে হাইব্রিড নেতাদের ক্ষেত্রে।

সরকার পতনের পর ত্যাগী আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকলেও ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে আওয়ামী হাইব্রিডরা।শেখ হাসিনার ফ্যাসিস সরকারের শাসনামলে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে হাতে রেখে বিএনপি, জামায়াতের নেতাদের দমন নিপীড়ন করতে একের পর এক জ্বালাও পোড়াও নাশকতার মামলা দিয়ে ধমিয়ে রেখেছেন।

বিএনপি জামায়াতের নেতারা তখন মাঠে নামতে না পারলেও আওয়ামী লীগ তৃনমুলের নেতাকর্মীরা বিএনপি জামায়াতের ছদ্মবেশে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করে নাশকতার মামলা ঠুকে দিত বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নামে।

আবার অনেক সময় ধরা পড়ে নাশকতার মামলা হলে আওয়ামী লীগের বড় বড় নেতারা মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠতেন। এক্ষেত্রে অনেক পাতি নেতারা বলির পাঠাও হয়েছে।

জমিন তদন্তে উঠে এসেছে, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় আত্মপ্রকাশ করেছে “বন্ধু মহল” বন্ধু ক্লাব, জীবন গঠন, নতুন জীবন নামের সংগঠন। মুলত এই সংগঠনগুলোকে সামাজিক সংগঠন হিসেবে দাবী করলেও এরা আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতাকর্মী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব নামের সংগঠনগুলোর কাজ উদ্দেশ্য প্রণোদিত। কেবলই আওয়ামী রাজনীতির ভিত শক্তিশালী করার কৌশল মাত্র।

ময়মনসিংহ জেলার সদর উপজেলা চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ বাজারে সাবেক এমপি মোহিত উর রহমান শান্ত’র অনুসারী অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সিদ্দিকুর রহমান শাহিন, গফরগাঁওয়ের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল’র অনুসারী অস্ত্রধারী সন্ত্রাসী এম এ কাউসার, সাবেক এমপি শরীফ আহমেদের অনুসারী সাখাওয়াত (বন্দুক সাখা) নকলায় শামিম আহম্মেদ (পিস্তল শামি) মুক্তাগাছা কে এম খালিদের অনুসারী (লেংড়া শামিম)সহ তৃণমূল পর্যায়ের আওয়ামী কিশোর গ্যাংদের সদস্য করে “বন্ধু মহল” বন্ধু ক্লাব, জীবন গঠন নামের সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংগঠনে উদ্বোধনে অতিথি হিসেবে টার্গেট করা হচ্ছে বিএনপি নেতাদের। তবে বেশ কয়েকটি সংগঠনের অনুষ্ঠানের দাওয়াত নাখোশ করেছে বিএনপি নেতারা।

ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া ইউনিয়নের একাধিক সুত্র জানায়, সদর ৪ আসনের প্রভাবশালী সাবেক এমপির অনুসারী সামান্তা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ সিদ্দিকুর রহমান শাহিন শেখ হাসিনার ফ্যাসিস সরকারের আমলে ইট, পাথর, বালি ব্যবসার আড়ালে ঘরে তুলে কিশোর গ্যাং। বিএনপি নেতাকর্মীদের নাশকতা মামলায় ফাঁসাতে নিজেই নাশকতা করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে ত্রাসের রামরাজত্ব কায়েম করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, বিএনপি নেতাদের ফাঁসাতে মোঃ সিদ্দিকুর রহমান শাহিন নাশতায় অংশ গ্রহনের কারনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাত ধরে সাবেক এমপি মোহিত উর রহমান শান্ত’র হাতে ফুল দিয়ে চার্জশিট থেকে নাম বাদ দিতে জোড় তদবির করেন।

ফ্যাসিস সরকার পতনের সাথে সাথে অন্তর্বর্তী সরকারের সময় নিজেকে আবারও বিএনপি মতাদর্শী হিসেবে দাবী করেন। এতে স্থান না পেয়ে সামান্তা এন্টারপ্রাইজ এবং বন্ধু ক্লাবের আত্মপ্রকাশ করে ব্যাপক জাঁকযমক আয়োজনে তা উদ্বোধন করে।

অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা সাড়া না দেওয়ায় প্রধান অতিথি চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুকুল ইসলাম রতনের উপস্থিতিতে ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ফয়সাল আহমেদ উদ্বোধন করেন। রাতে আয়োজন করা হয় বাউল গানের নামে কনসার্ট।

স্থানীয়রা জাতীয় সেবা ৯৯৯ এবং কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এসময় পুলিশ কনসার্ট বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় মোঃ সিদ্দিকুর রহমান শাহিন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস সরকারের পতনের পর ময়মনসিংহে ভয়ংকর খলনায়ক “আ”লীগ নেতা আব্দুল মজিদ” শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের জের ধরে তেলে বেগুনে জ্বলে উঠে স্থানীয় এক সাংবাদিককে সাহেব কাচারি বাজারে দেখামাত্র প্রকাশ্য উঠিয়ে নিয়ে মারধরের হুমকি প্রদান করে। পরে স্থানীয় সাংবাদিক ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-৩৯১ তারিখ ০৩/০৯/২০২৪ইং।

এর আগে “নিজের চরকায় তৈল দাও” শিরোনামে একটি স্কুল, মাজারের অনিয়ম দুর্নীতি ও এলাকায় চুরি ছিনতাই চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে স্থানীয় সাংবাদিকের পথরোধ করে তার লাঠিয়াল বাহিনী দিয়ে হামলা করে হাত পা গুড়িয়ে দেয়। কোতোয়ালি মডেল থানা মামলা নং-৯৮(৩)২০২১ইং।

চলমান…।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিবলী সাদিক খান, ময়মনসিংহ।। প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪০ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। একই দিনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ জেলা সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “আজকের এই আয়োজন মানবিক হলেও এটি আনন্দের নয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হলেও তাদের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।”

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশে এর হার উদ্বেগজনক। দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও জনগণের সচেতনতার বিকল্প নেই। রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখা এবং সড়ক আইন মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও সড়ক সচেতনতা বাড়ানো প্রয়োজন। যানবাহন চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে এবং মোবাইল ফোন ব্যবহার করতে করতে গাড়ি চালানো কিংবা রাস্তা পার হওয়া থেকে বিরত থাকতে হবে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সড়ক পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধি, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এর আগে প্রতিমন্ত্রী সরকারের ঘোষিত “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

মিঠামইনে ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় ছাত্রদল নেতা খোকা

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৩৯ এম
মিঠামইনে ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় ছাত্রদল নেতা খোকা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৪ নম্বর ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকা। হাওরবেষ্টিত ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামে জন্ম নেওয়া খোকা ছাত্রজীবন থেকেই এলাকার মানুষের সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।

নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। তাঁর লক্ষ্য নির্বাচনের আগেই জনগণের আস্থা ও সমর্থন অর্জন করা।

মোকাররম হোসেন খোকা বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পুরো মেয়াদজুড়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, বর্ষাকালে হাওর অঞ্চলের যোগাযোগ সমস্যা দূরীকরণ, রাস্তা-কালভার্ট সংস্কার ও নতুন সড়ক নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগ কমাতে আধুনিক কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।

ধোবাজোড়া ও সিহারা গ্রামের একাধিক বাসিন্দা জানান, খোকা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করছেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

গত কয়েক দিনে সিহারা, ধোবাজোড়া এবং আশপাশের বিভিন্ন গ্রামে ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন খোকা। এসব বৈঠকে তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলোর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিচ্ছেন। তাঁর এই তৃণমূলভিত্তিক প্রচারণা ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাওরাঞ্চলে জনসম্পৃক্ত ও মাঠমুখী নেতাদের প্রতি ভোটারদের আগ্রহ তুলনামূলক বেশি। সে বিবেচনায় মোকাররম হোসেন খোকার আগাম প্রচারণা তাঁকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রাখতে পারে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে তাঁর এই প্রচারণা কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় জনতা ব্যাংকের কর্মকর্তা মো. নজরুল ইসলামের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ওরফে সাইফুল মিয়াকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি নির্মাণকাজকে কেন্দ্র করে নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে সাইফুল ও তার সহযোগীরা। চাঁদার দাবি পূরণে ব্যর্থ হয়ে তারা নজরুল ইসলামের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাইফুল ওরফে সাইফুল মিয়াকে আটক করে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।