বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আওয়ামীলীগ, মাদক ও পরোয়ানা ভুক্ত আসামীসহ গ্রেফতার ১৩ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২২ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  আওয়ামীলীগ, মাদক ও পরোয়ানা ভুক্ত আসামীসহ গ্রেফতার ১৩ জন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৪/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মোঃ কমর উদ্দিন, আইসি-১নং পুলিশ ফাঁড়ি, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জাকির হোসেন (৬৫), (আওয়ামীলীগের সমর্থক), পিতা-মৃত জমশের আলী, মাতা-মৃত শাপলা, সাং-কৃষ্টপুর দক্ষিণপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। শাহাজাদা(৫২), পিতা-মৃত ফেলো মিস্ত্রী ওরফে নবী হোসেন, মাতা-খোদেজা খাতুন, সাং-২৮/এ মাকরজানি রোড, সারদা ঘোষ রোড, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন বাউন্ডারী রোড এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-মৃত হেলাল মিয়া, সাং-রামধন নগর, ইউ/পি-আখাউড়া উত্তর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া ও ২। মোঃ লিটন মিয়া (২৩), পিতা-মোঃ বুলু মিয়া,সাং-কৃঞ্চপুর, ইউ/পি-মনতলা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন থানাধীন শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আতিকুল ইসলাম শুভ (২২), পিতা-আব্দুল মিয়া, মাতা-আকলিমা বেগম, সাং-শম্ভুগঞ্জ কার্পেট গলি, ২। আল হাসিব (২৩), পিতা-মোঃ কামাল মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-চরপাড়া, পাঁচতারা হোটেল, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোকামেল (২৫), পিতা-রিয়াজুল, মাতা-মাকসুদা আক্তার মুক্তা, সাং-দেউলী , থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ নাহিদ হাসান রবিন (২৫), পিতা- রুহুল আমিন, মাতা- ঝর্ণা আক্তার, সাং-পলসা ১০নং খেরুয়াজানি, থানা-মুক্তাগাছা, ২। রাতুল ইসলাম রিফাত (২৮), পিতা-ইব্রাহিম খলিল, মাতা-মাজেদা খাতুন, সাং-খেরুয়াজানি ১০নং ইউপি, থানা-মুক্তাগাছা, ৩। তামান্না (২২), পিতা-তালেব, মাতা-শাহিদা, সাং-চর গোলপপুর, ১০নং ফারিয়াজুরি ইউপি, থানা-হালুয়াঘাট, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন নওমহল সাকিনস্থ ৯৬/বি, সাউথ বাউন্ডারী রোড এলাকা হইতে গ্রেফতার করেন ।

ইহাছাড়াও এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর, এএসআই সোলায়মান কবির নয়ন, এএসআই আনসার আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২টি জিআর এবং ০১টি সিআর পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। মনিরা খানম, স্বামী-মোঃ মুনসুর আলী, সাং-গন্দ্রপা (বড়বাড়ী) উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

২। আরাফাত হোসেন শাকিল, পিতা-মৃত বিল্লাল হোসেন ড্রাইভার, সাং-কাশর লাকীবাড়ী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৩।আমিনুল ইসলাম জনি, পিতা-মৃত রেজাউল করিম, সাং-কাশর মসজিদের সাথে, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন!

সরাইলে জনসভা আয়োজনের দায়ে জরিমানা, আদালতে ব্যবস্থা নিতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম
সরাইলে জনসভা আয়োজনের দায়ে জরিমানা, আদালতে ব্যবস্থা নিতে অনুরোধ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে জনসভা আয়োজনের দায়ে আয়োজক জুয়েল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এছাড়াও দায়িত্ব পালনকালে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান এবং বিচারিক কাজে বাধা দেওয়ার ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতকে অনুরোধ জানিয়েছেন ইউএনও।

প্রশাসন সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

ধোবাউড়ায় নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে নিহত-১

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
ধোবাউড়ায় নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে নিহত-১

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে প্রকাশ্য জনসমাগমের মধ্যেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন নজরুল ইসলাম (৪৬)।

নিহত নজরুল ইসলামের রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংঘবদ্ধ কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরশাদ বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচনকে ঘিরে প্রকাশ্য স্থানে এমন সহিংসতায় জনমনে ক্ষোভ ও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী পরিবেশকে ভয়ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গৌরীপুরে শিক্ষাখেকো ইটভাটার মালিক রতনের খুটির জোড় কোথায়?

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম
গৌরীপুরে শিক্ষাখেকো ইটভাটার মালিক রতনের খুটির জোড় কোথায়?

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডৌহাখলা ইউনিয়নের গাজীপুরে সাব্দুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুক চিড়ে গড়ে উঠেছে অনুমোদনহীন অবৈধ ইকো ব্রিকস নামক ইটভাটা। ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা, নিরব প্রশাসন।

সরেজমিন দেখা যায়, অনুমোদনহীন অবৈধ ইটভাটার ধোঁয়া, কয়লার গুড়া ও ধুলোবালিসহ ইট বহনকারী গাড়ীর বিকট শব্দের মিশ্রনে বিদ্যালয়ের কোমোলমতি শিক্ষার্থীরা শ্রেনীকক্ষে বসে লেখাপড়া করাটাই দায় হয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, ইটভাটা মালিক চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক প্রভাবশালী চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন পেশি শক্তিবলে বিদ্যালয়ের মাঠের একাংশ অবৈধ দখলে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগটুকুও কেড়ে নিয়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন এরা কি আসলেই চেয়ারম্যানরুপী সেবক ছিলেন? নাকি সেবক নামের জানোয়ার! সংশ্লিষ্ট কর্মকর্তারা কি খোঁজ রাখেন না? নাকি ঘুষের ঘোরে অন্ধ?

স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা জানায়, ইটভাটার কালো ধোঁয়া, ধুলোবালি আর ইট বহনকারী গাড়ীর বিকট শব্দে ক্লাসে বসে থাকতে পারিনা, স্কুল ড্রেস একদিনের বেশি পড়তে পারিনা। আমাদের অনেক কষ্ট হয়, শ্বাস কষ্ট হয়, সর্দি-কাশি হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর তাঁর বক্তব্য বলেন, আমরা শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের কি ক্লাস করাব, যেখানে আমরাই ঠিকে থাকতে পারিনা সেক্ষেত্রে এই কোমলমতি শিক্ষার্থীরা এগুলো কিভাবে সহ্য করবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কিছু বলতে হবে না, আপনারা দয়া করে একটু বসুন তাহলেই অনুভব করতে পারবেন ইটভাটার ধোঁয়া, ধুলোবালি আর ইট বহনকারী গাড়ীর বিকট শব্দে বিদ্যালয়টি যেন নরকে পরিনত হয়েছে।

এসময় তিনি অভিযোগ করে আরও বলেন, বিদ্যালয়ের মাঠের জায়গা কেটে দখলে নিয়েছে, জায়গাটা ভরাট করে দিবে বলছে কিন্তু এখন পর্যন্ত দেয়নি। আজ আপনাদের ক্যামেরার সামনে কথা বলায় কাল থেকে এই বিদ্যালয়ে চাকুরী করতে পারব কি না আল্লাহ জানেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মুঠোফোন রিসিভ না করলেও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমাদের পরিবেশ আসার কথা, ইটভাটায় মোবাইল কোর্ট করলে পরিবেশের একটা প্রসিকিউশন লাগে ওনারা আসলেই বিষয়টি আমরা দেখব।