সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১০:৪৬ পিএম
সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে (ওরফে বোমা মানিক) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।

 

র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ঢাকার ডিবি কার্যালয়ে হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে অটোরিকশা, প্রাণ গেল ৩ নারীর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৮ পিএম
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে অটোরিকশা, প্রাণ গেল ৩ নারীর

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সত্রাশিয়া এলাকায় একটি দ্রুতগতির বালুভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের প্রচণ্ড আঘাতে অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ভেতরে থাকা তিন নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সএর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, “ঘাতক ট্রাকটি অটোরিকশাটিকে সরাসরি চাপা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফুলবাড়িয়ায় যুবকের মৃত্যু, তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১:০৬ পিএম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফুলবাড়িয়ায় যুবকের মৃত্যু, তদন্ত দাবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে দেওয়া ওই স্ট্যাটাসে ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের বিষয় উঠে এসেছে, যা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

নিহত রাকিব হোসেন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ চার বছরের সম্পর্কের পর গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে আদালতের মাধ্যমে নুসরাত জাহান রীথির সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর পারিবারিক অমত ও বিভিন্ন চাপের কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন।

স্ট্যাটাসে তিনি নিজের মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করেছেন বলেও উল্লেখ পাওয়া যায়। একই সঙ্গে তিনি দাবি করেন, তিনি স্বাভাবিক মৃত্যু বরণ করছেন না—এমন ইঙ্গিতও দেন তার লেখায়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, এ ঘটনায় নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে উদ্বেগ বিরাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয়

রনি বসু, ময়মনসিংহ।। প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:৫৫ পিএম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয়

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ত্যাগী, পরিশ্রমী ও রাজপথের পরীক্ষিত নেতা হিমাদ্রী বর্মন জয়।

বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা রেখে সংগঠনের প্রতি তাঁর অঙ্গীকার ও নিষ্ঠার প্রমাণ দিয়েছেন। দীর্ঘদিনের সেই ত্যাগ, পরিশ্রম ও সংগ্রামের স্বীকৃতি হিসেবেই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে তিনি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সে সাথে ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন এর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আরো জানান জিয়াউর রহমান-এর আদর্শ এবং খালেদা জিয়া-র দিকনির্দেশনায় গড়ে ওঠা সংগঠন হিসেবে ছাত্রদলকে আরও সুসংগঠিত করা হবে। পাশাপাশি তারেক রহমান-এর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন মাহিন্দ্রী বর্মন জয় বলেন বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রদলের ময়মনসিংহ জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ছাত্রনেতাদের জনপ্রিয়তা বাছাই করে তবেই এবারের ছাত্রদলের ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করেছে।

দলের জন্য সর্বোচ্চ ত্যাগী ছাত্রদেরকে প্রধান্য দিয়েই এবারের ছাত্রদলের কমিটি সাজানো হয়েছে । বিশেষ করে আসন্ন আন্দোলনে সফল হওয়ার প্রক্রিয়া স্বরূপ এই কমিটি ঘোষণা করার চেষ্টা করেছে হয়েছে বলে অনেক অভিমত প্রকাশ করেছেন

নবগঠিত ছাত্রদলের কমিটিতে যারা স্থান পেয়েছে তাদেরকে প্রাণবন্ত শুভেচ্ছা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয় তিনি মনে করেন

ছাত্রদলের কমিটিতে যারা স্থান পেয়েছে তারা তাদের যো্গ্যতা বলেই স্থান পেয়েছে বলে বিশ্বাস করি

সফল আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অনবদ্য । দেশে স্বাধীন হওয়ার পরেও ছাত্রদের ভূমিকা স্তিমিত হয়ে যায়নি । ১৯৯০ সালে স্বৈরচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনদের আত্মাহুতি আজও ইতিহাসের পাতায় ছাত্রদের পক্ষে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে । এছাড়াও দেশের যখনি কোন গভীর সংকট দেখা দিয়েছে তখনই ছাত্ররা সে সকল সংকট কাটিয়ে উঠতে রাজপথে নেমেছে । সমাজ গঠন থেকে শুরু করে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রতিটি পরর‌্য্যায়ে ছাত্রদের উল্লেখযোগ্য অবদান রয়েছে

জাতীয়তাবাদের চেতনায় উদ্ধুব্ধ নবগঠিত ছাত্রদলের কমিটিও এ দেশ এবং এদেশের মানুষের মঙ্গলের চিন্তায় সর্বদা কাজ করার অঙ্গীকারাবদ্ধ বলেই বিশ্বাস করি আমি মনে করি

ছাত্রজীবনের সবচেয়ে বড় দায়িত্ব জ্ঞানার্জনের সাথে যুক্ত থাকা । আশা নয় বিশ্বাস, ছাত্রদলের নেতা কিংবা কর্মীর কেউ এ পথ থেকে বিচ্যূত হবে না