বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ ১৪৩২

পিপলস ওরিয়েন্টড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) জয়েন্ট এ্যাকশন গ্র্যান্ট প্রজেক্ট এর আয়োজনে

বাল্যবিবাহ নিরসনে কমিউনিটি পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১২:২৮ পিএম
বাল্যবিবাহ নিরসনে কমিউনিটি পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়

পিপলস ওরিয়েন্টড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) জয়েন্ট এ্যাকশন গ্র্যান্ট প্রজেক্ট এর আয়োজনে ২৬শে জানুয়ারি রবিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্কুল এন্ড কলেজের হল রুমে বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ: কারণ ও করণীয় কমিউনিটি পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।

বাল্য বিবাহ একটি গভীর সমস্যা। এটি কেবল শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেই ক্ষতি করে না, বরং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। বাল্য বিবাহের ফলে শিশুদের জীবনের উন্নতি আটকে যায় এবং তারা অধিকতর নির্যাতনের শিকার হয়।

এই সমস্যাগুলোর সমাধান সম্ভব, যদি আমরা সবাই সচেতন হয়ে এগিয়ে আসি। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় বাল্য বিবাহ রোধ করা সম্ভব। শিক্ষার বিস্তার, প্রচারণা, উপযুক্ত আইন এবং সমর্থনমূলক পরিবেশ সৃষ্টি করলে আমরা আমাদের সমাজে এই দুটি সমস্যা দূর করতে সক্ষম হবো।

প্রতিটি শিশুর অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে নারী নির্যাতন ও বাল্য বিবাহের মতো ভয়াবহ সমস্যা সমাজে না থাকে।

ঈদযাত্রায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা-শিশুকে হাসপাতালে পৌঁছে দিলেন ছাত্রনেতা, পুলিশ ও ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:০৫ এম
ঈদযাত্রায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা-শিশুকে হাসপাতালে পৌঁছে দিলেন ছাত্রনেতা, পুলিশ ও ফায়ার সার্ভিস

ঈদযাত্রার ভিড়ের মধ্যেই ময়মনসিংহে চলন্ত ট্রেনে এক প্রসূতি সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। পরে ছাত্রদল নেতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মা ও নবজাতককে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। প্রসূতি শারমীন আক্তার (২৪) ট্রেনেই এক পুত্র সন্তানের জন্ম দেন।

বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে জাতীয় জরুরি সেবা National Emergency Service 999-এ ফোন আসে যে হাওর এক্সপ্রেস ট্রেনে এক অন্তঃসত্ত্বা নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুতি নেয়।

তিনি বলেন, ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে শারমীন আক্তার ট্রেনেই সন্তান প্রসব করেন। পরে ট্রেনে থাকা দুই নারী যাত্রীর সহায়তায় তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তুলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

রেলস্টেশন সূত্রে জানা যায়, শারমীন আক্তার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সঙ্গে ছিল তার চার বছর বয়সী মেয়ে। গফরগাঁও রেলওয়ে স্টেশন পার হওয়ার পর তার তীব্র প্রসব ব্যথা শুরু হয়।

এ সময় ট্রেনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসাইন রবি তাকে সহায়তা করেন এবং দ্রুত স্টেশনে পৌঁছানোর ব্যবস্থা করেন।

ছাত্রনেতা সোলায়মান হোসাইন রবি বলেন, ট্রেনে একজন নারী তীব্র প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন। পাশে কেউ না থাকায় দুই নারী যাত্রীকে ডেকে এনে তাকে সহায়তা করা হয়। প্রায় দেড় ঘণ্টা ব্যথার পর ট্রেন স্টেশনে পৌঁছাতেই ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। এ সময় পুরো স্টেশন আবেগঘন পরিবেশে ভরে ওঠে।

তিনি আরও জানান, পরে ঘটনাক্রমে ওই নারীর স্বামী সাগর সেখানে উপস্থিত হন। তারা জানান, তাদের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জে এবং নারীটির বাবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।

এদিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরই অ্যাম্বুলেন্স নিয়ে স্টেশনে পৌঁছানো হয়। ট্রেনেই শিশুর জন্ম হলেও দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে দুজনেই ভালো আছেন।

কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী আনিসের সহযোগী কালা মাগুর

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৩৮ এম
কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী আনিসের সহযোগী কালা মাগুর

ঢাকার কেরানীগঞ্জে এক অবৈধ পলিথিন ব্যবসায়ীর পক্ষে দালালি করেছে কালা মাগুর খ্যাত শাহীন গাজী নামে এক সাংবাদিক। সে স্থানীয় কয়েক সাংবাদিককে ভুল বুঝিয়ে প্রভাবিত করে দুই সাংবাদিকের বিরুদ্ধে অবৈধ পলিথিন ব্যবসায়ীর পক্ষ হয়ে অভিযোগ দায়ের করিয়েছে বলে অভিযোগ উঠেছে। কালা মাগুর খ্যাত ওই সাংবাদিক দেশের স্বনামধন্য একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে , অবৈধ পলিথিন ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম আনিস। সে দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জে গোডাউন নিয়ে অবৈধ পলিথিন মজুদ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

এ নিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনিসের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ হয় এবং সেগুলো পুড়িয়ে ফেলা ও আনিস কে জরিমানা করা হয়। অবৈধ পলিথিন জব্দ বিষয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে । এরপর দালাল ধরে আবারও সক্রিয় হয়ে ওঠে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী আনিস। আর যাদের ম্যানেজ করতে না পারে তাদের উপর ক্ষিপ্ত হয় অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিস ও তার সহযোগী কিছু দালাল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিসের কিছু মালামাল লুট হয়েছে। সে মর্মে তারা একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে ইস্পাহানি ইমরান ও ফয়সাল হাওলাদার নামে দুজন স্বনামধন্য সাংবাদিককে অভিযুক্ত করে পলিথিন ব্যবসায়ী আনিস বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগ তার পিছনে ইন্ধনদাতা ছিল কালামাগুর শাহিন গাজী। এই শাহিন গাজী এর আগে মিথ্যা সংবাদ প্রকাশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ভয় দেখিয়ে বিভিন্ন বাড়ির ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া বিভিন্ন জনের কাছ থেকে সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশের কথা বলে টাকা হাতানোর অভিযোগ আছে। বিভিন্ন নামিদামী পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করার কথা বলে সংবাদ সম্মেলন নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিসের হারানো মাল উদ্ধার করে দেয়ার জন্য শাহিন গাজী নিয়মিত মাসোহারা ও মোটা অংকের অর্থের বিনিময়ে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ভুল বুঝিয়ে আনিসের সঙ্গে থানায় নিয়ে আনিসকে দিয়ে প্রতিবাদী দুই সাংবাদিক ইস্পাহানি ইমরান ও ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ করিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক ইস্পাহানি ইমরান ও ফয়সাল হাওলাদার এর সাথে যোগাযোগ করে হলে তারা জানান, পরিবেশ বিধ্বংসী অবৈধ পলিথিন ব্যবসায়ী আমিনুল ইসলাম আনিসের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার জব্দকৃত পলিথিনের সংবাদ প্রকাশের জেরে আমাদের উপর ক্ষিপ্ত হয় আনিস। এরপর আমাদের ঘায়েল করতে শাহীন গাজীর পরামর্শে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করায় , অভিযোগে আনিত বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। এতে আমাদের সম্মানহানি হয়েছে। অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিস ও তার সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত সহায়তা গ্রহণ করব। এছাড়া দেশের স্বার্থে , দেশের মানুষের স্বার্থে অবৈধ পলিথিন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কলম চলতেই থাকবে। এতে যত প্রকার বাঁধাই আসুক আমরা হার মানবো না।

একটি সূত্রে জানা গেছে, অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিসের মালামাল লুট হয়েছে বলে থানা পুলিশে যে অভিযোগ করেছেন, তবে কি মালামাল লুট হয়েছে তার সঠিক কোন বর্ণনা উল্লেখ করা হয়নি , মুলত লুট হওয়া মালামাল অবৈধ পলিথিন ছিল কিনা সেটা খতিয়ে দেখা দরকার। যদি সেটি অবৈধ পলিথিন হয়ে থাকে তাহলে থানা পুলিশে কিভাবে অভিযোগ গ্রহণ করল। নাকি কোন মালামাল লুট হয়নি সেনিয়ে সন্দেহ রয়েছে। নাকি দুই সাংবাদিক কে ঘায়েল করতে এই নাটক সাজিয়েছে সেটিও প্রশাসনের খতিয়ে দেখা উচিত। তাছাড়া ঘটনার দিন ওই দুই সাংবাদিক লুট হওয়া স্থানে ছিল কিনা সেটিও খুঁজে বের করা উচিত।

উল্লেখ্য, সাংবাদিক শাহিন গাজী গত এক বছর ধরে কেরানীগঞ্জে সাংবাদিকতা করছেন, এরই মধ্যে তার বিরুদ্ধে বাংলাদেশের অন্যতম বহুল প্রচারিত দৈনিক আমার দেশ পত্রিকায় অনলাইনে দালালি প্রসঙ্গে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে তার কুকর্মের আমলনামা তুলে ধরা হয়।

শাহিন গাজী পরবর্তীতে এক সরকারি কর্মকর্তার মাধ্যমে অনুরোধ করায় নিউজটি সাময়িক ভাবে বন্ধ রাখে দৈনিক আমার দেশ কর্তৃপক্ষ। যদিও নিউজটি বন্ধ করার আগেই অনেকে সেটি কপি করে রেখে দিয়েছে।

এরপরেও তার অবৈধ দৌড়ত্ব কমেনি। শাহিন গাজী স্থানীয় সাংবাদিকদের কথায় কথায় প্রত্যেকটি মিডিয়া হাউজে তার লোক রয়েছে বলে চাকরি দেয়া ও নেয়ার হুমকি ধামকি দেয়।

আমার দেশ পত্রিকার অনলাইন সংবাদের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে। এছাড়া স্থানীয়দের শাহিন গাজীর বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি জানতে শাহীন গাজীকে মুঠোফোন যোগাযোগ করা হলে সে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ অস্বীকার করেন।

দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের বিষয় জানতে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলমের কাছে যোগাযোগ করা হলে তিনি জানান, আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা যথাযথ যাচাই-বাছাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

চট্টগ্রামে আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি।। প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম
চট্টগ্রামে আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ ২০২৬) বন্দর নগরী চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা, সংগঠক, সংগীত শিল্পী, মানবাধিকারকর্মী ও প্রভাষক নরেন সাহার সভাপতিত্বে এবং আমিনূর রহমান নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। প্রধান আলোচক ছিলেন জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি.এম. সাইদুর রহমান মিন্টু। সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশের মহাসচিব, প্রবাসী নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা নাহিদা আক্তার নাজু এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা আফরোজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইনূল হাসান অভি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক ছাত্রনেত্রী পূর্ণিমা রাধে, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, প্রভাষক চন্দ্র কুমার ধর, সহকারী শিক্ষিকা অনামিকা চক্রবর্তী, মানবাধিকার কর্মী ফাতেমা বেগম হেনা (তানিয়া), রাবেয়া সুলতানা সুমী এবং আইনজীবী ও নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান রাসেল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহি, রাশেদুল আলম, আকাশ, কমল, সঞ্জয়, সন্তোষ, পৃথ্বীরাজসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। আন্তর্জাতিক বিশ্বতানের নারী শক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শীলা মিত্র, অপর্ণা রায় চৌধুরী (সভাপতি), নিভু সেন (সাংগঠনিক সম্পাদক), সুপ্রিয়া দাশ (যুগ্ম সাংগঠনিক সম্পাদক), শিউলী বড়ুয়া, হৈমন্তী জুঁই, শ্রেয়া, আদি, অরুন্ধতী ও দীপা গোমেজসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মানুষের মাঝে আসে। এই মাসে আল্লাহ তাআলার অশেষ রহমত ও বরকত নাজিল হয় এবং মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পাপাচার থেকে বিরত রাখার শিক্ষা পায়। রমজান মানুষকে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক বিশ্বতান চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একটি স্বনামধন্য সংগঠন। এই সংগঠন সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সকল ধর্ম ও মতের মানুষের অংশগ্রহণে সুস্থ সংস্কৃতি চর্চায় অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সভাপতির বক্তব্যে নরেন সাহা সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।