বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ১৪৩২
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ১৪৩২

হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রাণ হারালেন তরুণী

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম
হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রাণ হারালেন তরুণী

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর নতুন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমী আক্তার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মৌসুমী আক্তার সকালে তার মায়ের সঙ্গে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। একপর্যায়ে তিনি নতুন ভবনের ছয়তলায় উঠে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ভাই ইউসুফ আলী বলেন, মৌসুমী প্রায় দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ ছিলেন। তবে গত পাঁচ দিন ধরে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তরুণী নিজ থেকেই পড়ে গিয়ে মারা গেছেন। বিষয়টি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।

ময়মনসিংহে আয়েত আলী শাহ্ (রঃ) এর বার্ষিক ওরছ মাহফিল

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম
ময়মনসিংহে আয়েত আলী শাহ্ (রঃ) এর বার্ষিক ওরছ মাহফিল

ভারত থেকে আগত প্রখ্যাত ওলি পীরে কামেল হযরত আলী শাহ্ (রঃ) এর ১০৭তম বার্ষিক ওরছ মোবারক ইদুল ফিতরে পর তৃতীয় দিন থেকে তিন ব্যাপি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাজার কমিটি।

ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জ বাজার (সাহেব কাচারি) অবস্থিত মাজারের এ আয়োজন ঘিরে চলছে নানান রকমের প্রস্তুতি।

গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন হয়েছে। এতে ময়েজ উদ্দিন মইজু সভাপতি ও আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক পদে স্থানীয় সমর্থনের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।

তিনদিন ব্যাপী ওরছ মাহফিল হাজার হাজার ভক্ত-আশেকানের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে সকলের সহযোগীতা কামনা করছে মাজার কমিটি।

এলাকাবাসীর জোড় দাবী, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের আগে দীর্ঘদিন যাবত যারা কমিটি পরিচালনা করে আসছিলো তারা সকলে মিলে মাজারের দান বাক্সসহ জনসাধারণের দেওয়া মহৎ দানের অর্থ স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা না করায় বিতর্কিত ছিল।

তবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে নতুন কমিটি বিতর্কের উর্ধ্বে থেকে ওরছ মাহফিলের কার্যক্রম সম্পূর্ন করবেন বলে মাজারের ভক্ত-আশেকান ও এলাকাবাসীর প্রত্যাশা।

মাজার কমিটির সহ কোষাধ্যক্ষ মোঃ মহসিন আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্বের কমিটি দীর্ঘদিন পরিচালনা করে ১২ হাজার টাকা ঋনের হিসেব দিয়ে গেছে, দেশের পটপরিবর্তনের পর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর একটা দৃশ্যমান গেইট ও নতুন দানবাক্স ও আনুষঙ্গিক খরচ বাদেও ২ লাখ টাকার উপরে গ্রামিন ব্যাংকে জমা আছে ইনশাআল্লাহ বর্তমান কমিটি সবসময় স্বচ্ছ ও জবাবদিহিতার নীতি অবলম্বন করেন।

এ দিকে বর্তমান মাজার কমিটি বিগত সময়ের ইতিহাস মাথায় রেখে ওরছ মোবারক অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে আনন্দগণ মুহূর্তে উদযাপন করতে পারে তার সহোযোগিতা কামনা করছে সকল ভক্ত অনুসারী ও এলাকাবাসীর কাছে।

ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম
ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের

ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) লুৎফর রহমানের বিরুদ্ধে জমি নামজারি (মিউটেশন), খাজনা আদায়সহ বিভিন্ন সেবা দিতে ঘুষ গ্রহণ, দুর্নীতি, অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নিয়ম-নীতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত নায়েব লুৎফর রহমান টাকা ছাড়া কোনো কাজ করেন না। অর্থের বিনিময়ে তিনি জমির কাগজপত্র যাচাই-বাছাই না করেই প্রতিবেদন তৈরি করেন। এতে প্রতারিত হচ্ছেন অসংখ্য সাধারণ ভূমি মালিক, যারা পরবর্তীতে জমি সংক্রান্ত মামলা ও জটিলতায় পড়ছেন।

ভুক্তভোগীরা জানান, গ্রামের সহজ-সরল মানুষজন ভূমি অফিসে গেলে প্রতিটি ধাপে ধাপে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। নায়েবের এই ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভাবখালী ইউনিয়নের সেবাগ্রহীতারা।

ইউনিয়ন ভূমি অফিস থেকে জমির খাজনা আদায়, দাখিলা প্রদান, নামজারি (মিউটেশন)সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা প্রদান করা হয়। সরকার ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটাল কার্যক্রম জোরদার করলেও ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, ঘুষ ছাড়া সেবা নিতে গেলে সেবাগ্রহীতাদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার পর তা আর খুঁজে পাওয়া যায় না। দালাল চক্রের বাইরে গিয়ে সেবা নিতে চাইলে আবেদন বাতিলসহ নানা কৌশলে ভোগান্তিতে ফেলা হয়।

ভুক্তভোগীদের দাবি, দালালদের মাধ্যমে এবং অফিসের সংশ্লিষ্টদের সঙ্গে ঘুষের বিষয়ে সমঝোতা না করলে ফাইল দীর্ঘদিন টেবিলেই পড়ে থাকে। কিন্তু নায়েবের চাহিদামতো টাকা দিলেই মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়।

অনুসন্ধানে জানা গেছে, প্রতিটি নামজারি (খারিজ) ফাইলের জন্য নায়েবকে গড়ে ২ হাজার টাকা দিতে হয়। এছাড়া বিভিন্ন মিস কেস, ১৪৪ ধারাসহ অন্যান্য মামলার প্রতিবেদনের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। খাজনা আদায়ের ক্ষেত্রেও প্রথমে বেশি টাকা নির্ধারণ করে পরে ঘুষের বিনিময়ে কমিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যার ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা আরও জানান, নায়েব লুৎফর রহমান দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে জমি সংক্রান্ত কাজের অনুমোদন দিচ্ছেন। এতে ভূমি মালিকরা প্রতারণার শিকার হচ্ছেন এবং এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, ঘুষ গ্রহণের জন্য নায়েবের নিয়োজিত দুইজন ব্যক্তি অফিসে সক্রিয়ভাবে কাজ করছেন। তাদের মাঝে একজন হচ্ছে নারী (তাসলিমা) ও একজন হচ্ছে পুরুষ (আরিফ)।

এ বিষয়ে জানতে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে প্রতিবেদক পরিচয় দিয়ে নায়েব লুৎফর রহমানের বক্তব্য নিতে চাইলে তিনি অসৌজন্যমূলক ও কর্কশ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসের অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, যথাযথ তদারকি ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

মো. আলী হোসেন ফকির দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম
মো. আলী হোসেন ফকির দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন সদস্য। তিনি দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।