বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে চুরি, ছিনতাইকারীসহ গ্রেফতার-১০; ছিনতাইয়ে ব্যবহৃত মোটার সাইকেল উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২২ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে চুরি, ছিনতাইকারীসহ গ্রেফতার-১০; ছিনতাইয়ে ব্যবহৃত মোটার সাইকেল উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-২৬/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ছিনতাই মামলার আসামী ১। মোঃ সাদ্দাম হোসেন (২৭), পিতা-মোঃ হানিফ মিয়া, মাতা-রুমানা আক্তার রুনু, সাং-আকুয়া চুকাইতলা (লাল মিয়ার বাসা), ২। মোঃ তসলিম আহম্মেদ (২৭), পিতা-নজরুল ইসলাম, মাতা-তহুরা খাতুন, সাং-আকুয়া দক্ষিণপাড়া গরুর খোয়ার, ৩। মোঃ রুবেল (২৭), পিতা-মোঃ বাদল মিয়া, মাতা-সুফিয়া খাতুন, সাং-আকুয়া দক্ষিণপাড়া গরুর খোয়ার, ৪। মোঃ পারভেজ (২৫), পিতা-মৃত শামছুল হক, মাতা-পারুল আক্তার, সাং-আকুয়া গরুর খোয়ার মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) পিন্টু কুমার রায়, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ ইশান আহম্মেদ (২০), পিতামৃত-আফাজ উদ্দিন, সাং-গোলাপজান রোড কাচিঝুলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কাশর হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ হৃদয় মিয়া (২৪), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-মরাখোলা, ২। মোঃ কাজল মিয়া (২৫), পিতা-মোঃ সেলিম মিয়া, সাং-বলাশপুর আবাসন, উভয় উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাকসুদুল হাসান খালিদ, মাহবুব আলম ফকির, এএসআই (নিঃ) রাসেল ইয়ার খান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। মোঃ মামুন মিয়া, পিতা-মৃতঃ আব্দুস সামাদ, স্থায়ী : গ্রাম- আকুয়া লিচু বাগান , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ বর্তমান : গ্রাম- শিকদার বাড়ী মার্কেট , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

২। মোঃ ইমরান হোসেন খান দলিল লেখক, পিতা-মৃত মোশারফ হোসেন খান, স্থায়ী: (সাং-৭২ নং ফুলবাড়ীয়া রোড় আকুয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৩। মোঃ মেহেদী হাসান বিশাল (২৪), পিতা-মোঃ হেলাল উদ্দীন ড্রাই, স্থায়ী-১: (উজান ঘাগড়া, ১১নং ঘাগড়া ইউনিয়ন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

আহ্বায়ক এনামুল, সদস্য সচিব ডায়মন্ড খান

মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:২০ এম
মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে হাওর উপজেলা মিঠামইনে ৫২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৬ আগস্ট ছয় মাস মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ এনামুল ইসলামকে আহ্বায়ক এবং ডায়মন্ড খানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা এনসিপির দায়িত্বশীল নেতারা জানান, উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে উপজেলার সব ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে কমিটির সদস্যরা কাজ করবেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. এনামুল ইসলাম বলেন, ‘মিঠামইনের মানুষের অধিকার আদায় এবং হাওর এলাকার উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তৃণমূলকে শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।’

সদস্য সচিব ডায়মন্ড খান বলেন, ‘জেলা নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠন পরিচালনা করা হবে। খুব শিগগিরই সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।’

দলীয় সূত্র জানায়, ৫২ সদস্যের এই আহ্বায়ক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে মিঠামইন উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী দিনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হবে।

কোচিং বাণিজ্য ও জোর করে স্টাম্পে স্বাক্ষরের পাল্টাপাল্টি দাবি

গফরগাঁওয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রবাসীকে মারধর ও হুমকির অভিযোগ

রাকিবুল হাসান আহাদ।। প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:০১ পিএম
গফরগাঁওয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রবাসীকে মারধর ও হুমকির অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক সৌদি প্রবাসীকে মারধর, প্রাণনাশের হুমকি এবং ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক আহসান উল্লাহ উপজেলার দীঘাপুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

ভুক্তভোগী সৌদি প্রবাসী বেলাল হোসেনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত ৬ জুন সকালে নিজ জমিতে চারা রোপণ করতে গেলে শিক্ষক আহসান উল্লাহর নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হয়ে ১০ জুন পর্যন্ত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ঘটনায় বেলাল হোসেন গফরগাঁও থানায় মামলা করেছেন। মামলাটির নম্বর ৭, তারিখ ১০ জুন ২০২৬। পরে তিনি জেলা পুলিশ সুপার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) বরাবর পৃথক লিখিত অভিযোগ দেন।

বেলাল হোসেনের দাবি, অভিযোগ দেওয়ার পরও তাঁকে জোর করে ধরে নিয়ে ১০০ টাকা মূল্যের তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষক আহসান উল্লাহ শিক্ষকতার পাশাপাশি জমি দালালি ও কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না।

বেলাল হোসেন বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পরে আমাকে জোর করে ধরে নিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দাও শিক্ষক আহসান উল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি ও কোচিং বাণিজ্যের অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো নথি বা তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে দীঘাপুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মার্জিয়া খাতুন বলেন, “আহসান উল্লাহ মাস্টার নিয়মিত স্কুলে আসেন। তিনি খুবই ভালো ও দায়িত্বশীল একজন শিক্ষক।”

অভিযোগের বিষয়ে শিক্ষক আহসান উল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার এক ভাই ইউএনও অফিসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।” ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, “সব মিথ্যা কথা।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে প্রবাসী বেলাল হোসেন ও তাঁর পরিবারের দাবি, ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।

মিঠামইনে সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম
মিঠামইনে সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক ইউপি সদস্য মো. মুক্তার উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যার পর লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপদীঘি ইউনিয়নের নতুন চাঁদপুর গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল কাদিরের ছেলে মো. মুক্তার উদ্দিন গত ২৫ আগস্ট দিবাগত রাতে এক আত্মীয়ের বাড়িতে ঘুমাতে যান। ভোররাতে স্বজনরা ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি নিচে নামিয়ে আনেন।

খবর পেয়ে ২৬ আগস্ট সকাল ১১টার দিকে মিঠামইন থানার এসআই রিয়াজ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুক্তার উদ্দিনের মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও একটি পক্ষের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে মরদেহ দড়িতে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি।

এ বিষয়ে পুলিশও এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবেক এই জনপ্রতিনিধির অস্বাভাবিক মৃত্যুতে গোপদীঘি ইউনিয়নজুড়ে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।