মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-১০: মাদকদ্রব্য উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:০১ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-১০: মাদকদ্রব্য উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০৭ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ ফাহাদ আল মাসুম (২৫), পিতার নাম: মৃত তৌহিদুল আলম, মাতার নাম: মৃত মমতাজ বেগম, সাং-(চৌগাছি, ইউনিয়ন-দাড়িয়াপুরা), উপজেলা/থানা- শ্রীপুর, জেলা -মাগুরা, বর্তমান: (নতুন বাজার ১০নং ওয়ার্ড, মঝঝঝয়মনসিংহ সিটি কর্পোরেশন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ২। মোছাঃ রোকেয়া খাতুন (৫৫), স্বামী-মোঃ খোরশেদ দেওয়ান, সাং-কেওয়াকুন্ডু, মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৩। খাদিজা আক্তার সাথী (২৫), পিতা-আলতাফ দেওয়ান, মাতা-মনোয়ারা বেগম, সাং-কাজলা কাঠি, ইউপি-দাড়িয়াল, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল দেরকেকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ৩০ কেজি গাঁজা এবং ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আশরাফুল আলম (২২), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ পারুল আক্তার, সাং-আকুয়া মোড়ল পাড়া, ২। দ্বীপ সাহা (২৫), পিতা-দিলীপ সাহা, মাতা-মৃত কামনা সাহা, সাং-২৮ রামবাবু রোড, ৩। ইকরামুল হুসাইন সিফাত(২১), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-শারমীন আরা, সাং-১৬৮/বি, আর কে.মিশন রোড় সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই(নিঃ) মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জসিম(২৫), পিতা-মৃত-জালাল উদ্দিন, মাতা-বেদনা বেগম, সাং-আকুয়া মোড়ল পাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

ইহাছাড়াও এসআই গোলাম রব্বানী, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই কামরুল হাসান, সোলায়মান কবির নয়ন, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। নুজহাতুল ফেরদৌস বিউটি (), পিতা-হারুন অর রশিদ, স্থায়ী: (সাং- গোহাইল কান্দি জামতলা মোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

২। মোঃ জসিম (), পিতা-মোঃ রশিদ মিয়া, স্থায়ী : গ্রাম- চর কালীবাড়ী (চর কালীবাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ

৩। মোঃ আবির (২৭), মোঃ মোস্তফা, সাং-দাপুনিয়া কসাইবাড়ী, এ/পি সাং-আকুয়া চৌরাঙ্গীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহ সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোতোয়ালী বিএনপি’র আহ্বায়ক হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য সচিব, মোঃ আজহারুল ইসলাম বুলবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ সদস্য, আব্দুস ছালাম।

ইফতার পূর্ব মিলাদ ও মোনাজাত পাঠ করা হয়।

ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৪৭ পিএম
ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি

ময়মনসিংহের বিসিক শিল্প নগরীর একটি কয়েল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হয়।

শনিবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে বিসিক শিল্প নগরীতে ‘মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্ক’ উৎপাদিত নাইটগার্ড মশার কয়েলের কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, রাত ৩টার দিকে ওই কয়েল উৎপাদন কারখানায় হঠাৎ করেই আগুন দেখতে পায় লোকজন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও বাকৃবি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় সকাল ৬টার পর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডে কারখানার অনেক অংশসহ উৎপাদিত কয়েল, উৎপাদন সামগ্রী, মটরসহ কারখানায় থাকা অন্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কারখানার মালিকের দাবি, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। বিসিকে প্রচুর পরিমাণ শিল্প কারখানা রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম
ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের

উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেছেন, ময়মনসিংহের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে এবং তিনি এ অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ওয়াহিদ বলেন, নগরীর যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভায় বিগত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ভবনটি আমাদের আদর্শিক মা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানে নির্মিত হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এ কাজের যথাযথ স্বীকৃতি ছিল না। সম্প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ক্লাবের দেয়ালে সেই নামফলক সংযোজন করা হয়েছে। এজন্য তিনি প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ সফরে এলে তাকে ময়মনসিংহ প্রেসক্লাবে নিয়ে আসার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো. কামরুল আহসান এমরুল, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসভাপতি নয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসাসহ নগরীর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।