রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে!

শিবলী সাদিক খান।। প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ২:৪৮ এম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর ১০৩টি, গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা ৪৭টি এবং কবিখা চাল ১৮টি, গম ১৫টি প্রকল্পের ২ শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, প্রতারণা ও হয়রানির অভিযোগ আনা হয়। ইউনিয়ন পরিষদগুলোর উন্নয়ন প্রকল্পে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা হয়রানির কথা বলা হয়।

এ সকল ঘটনার বিষয়ে অনুসন্ধান কালে জানা যায় ২০২৫-২৬ অর্থ বছরে টিআর কর্মসূচি প্রকল্পে ১৬১১৫৪০৮.০ টাকা উন্নয়ন ব্যয় বরাদ্দের বিপরীতে ঈশ্বরগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর ১০৩টি প্রকল্প দেওয়া হয়। যার ৮ নং প্রকল্পের ভূল নামে ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া আছে, ১৯ নং প্রকল্পে ১২ লক্ষ টাকা বরাদ্দ চেয়ারম্যান এর তালিকায় নাম নেই।

অধিকাংশ প্রকল্পে ৩০ শতাংশ বেশী ব্যয় বরাদ্দ রাখা হয়েছে যা সরকারের অর্থের অপচয় লুটপাট হওয়ার আশংকা বিদ্যমান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচি প্রকল্পে একই অর্থ বছরে ২০৪১০৮৮৩.০০ টাকা উন্নয়ন ব্যয় বরাদ্ধের বিপরীতে ৪৭টি প্রকল্প দেওয়া হয়। যার ৮ নং প্রকল্পের ২৯ লক্ষ টাকা বরাদ্দ সঠিক লোকেশন নাই, ১০ নং প্রকল্প সাড়ে ২৯ লক্ষ টাকা বরাদ্দ চেয়ারম্যান এর তালিকায় নাই, ২৩ নং প্রকল্পে ৩০ লক্ষ টাকা বরাদ্দ যার ডিজাইন বরাদ্দকৃত অর্থের সমন্বয় নাই। অধিকাংশ প্রকল্পের অর্থ বরাদ্দে ব্যাপক গড়মিল রয়েছে বলে জানা গেছে।

গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কর্মসূচি প্রকল্পে চাল ১২১.৬৫৪ মে. টন বরাদ্দের বিপরীতে ১৮ টি প্রকল্প নেওয়া হয় এবং গম ১২১.৬৫৪ মে. টন বরাদ্দের বিপরীতে ১৫ টি প্রকল্প নেওয়া হয়। গমের ১নং প্রকল্পে ৬.৬৯৪ মে.টন বরাদ্দের প্রকল্প নাই বাতিল করা হয়। ৫নং প্রকল্প ৮ টন বরাদ্দ হয়েছিল তা সঠিক না হওয়ায় মেম্বার বদলিয়ে দিবে বলে জানা গেছে। প্রকল্প তালিকা আরো ব্যাপক তদন্ত করলে সরকারের উন্নয়ন বরাদ্দের প্রকল্প বাস্তবায়নের অর্থের সমন্বয় হীনতা, অপচয় দুর্নীতি প্রকাশ্যে চলে আসতে পারে এমন আশংকা থাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

ঈশ্বরগঞ্জে উপজেলায় গ্রামীণ অবকাঠামো কর্মসূচির ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “৮০ শতাংশ প্রকল্প তালিকা সংশ্লিষ্ট চেয়ারম্যানরা দিয়ে থাকেন আমি উপজেলার প্রশাসক এবং উন্নয়ন কমিটির সভাপতি হিসাবে দরিদ্র জনগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে ২০ শতাংশ প্রকল্প দিয়ে থাকি। প্রকল্প তালিকার স্বচ্ছতা নিয়ে ডিআরও তদন্ত করছেন, অফিসে আমার টেবিলে তালিকা আসলে আমি স্বাক্ষর করে দেই। প্রকল্প কমিটি এসকল কাজ বাস্তবায়ন করে, কোন অনিয়মকে প্রশ্রয় দেই না।”

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম এর মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়ন উন্নয়ন কমিটির সভার আমি সদস্য সচিব প্রকল্প অনুমোদনের সভা আহবান না করে প্রকল্পগুলো যাচাই বাছাই করার সুযোগ না দিয়ে কমিটির সদস্যদের স্বাক্ষর নিয়ে ইউএনও মেডাম প্রকল্পে একক ভাবে স্বাক্ষর দিয়ে আমাকে স্বাক্ষর করতে বলেন, আমি প্রকল্প গুলো এবং এর বিপরীতে উন্নয়ন ব্যায় বরাদ্দ সঠিক আছে কিনা যাচাই করে স্বাক্ষর দিচ্ছি জানালে ইউপি চেয়ারম্যান কয়েকজন মিলিত হয়ে প্রকল্প অনুমোদনের আগেই আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়াট ভীত্তিহীন অভিযোগ আনয়ন করে। যেখানে প্রকল্প অনুমোদন হয়নি সেখানে দুর্নীতি অনিয়ম হয়রানির সুযোগ কোথায়। স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করছি বলেই চেয়ারম্যানগণ ক্ষুব্ধ হয়েছেন।”

প্রধানমন্ত্রীর হাত থেকে রানার্সআপ মেডেল নিল ফুলবাড়িয়ার খুদে ফুটবলার মিতুল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১:১৯ এম
প্রধানমন্ত্রীর হাত থেকে রানার্সআপ মেডেল নিল ফুলবাড়িয়ার খুদে ফুটবলার মিতুল

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এ প্রতিযোগিতায় রানার্সআপ দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেছে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্বকারী খুদে ফুটবলার মিতুল হাসান।

মিতুল হাসান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নের মৌহাতলা এলাকার বাসিন্দা মুরাদ হাসানের ১৩ বছর বয়সী ছেলে। বর্তমানে সে ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অদম্য আগ্রহ। প্রতিবেশী রিফাত আহমেদ রিজভীর হাত ধরে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবলের সঙ্গে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে নিজের দক্ষতা আরও বিকশিত করতে ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে অবস্থিত কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমিতে নিয়মিত অনুশীলন শুরু করে মিতুল।

পড়ালেখার পাশাপাশি ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠার কারণে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দ্রুতই সে স্কুল দলের অন্যতম ভরসায় পরিণত হয়। তার অসাধারণ নৈপুণ্যের সুবাদে দলটি বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

আর্মি স্টেডিয়ামে আয়োজিত চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল গ্রহণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত মিতুল। সে জানায়, এই স্বীকৃতি তার ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ারের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

মিতুলের এই সাফল্যে ফুলবাড়িয়া, ত্রিশালসহ সমগ্র ময়মনসিংহ অঞ্চলে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, মিতুলের মতো প্রতিভাবান খেলোয়াড়রা যথাযথ পৃষ্ঠপোষকতা ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ পেলে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হবে।

বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৪০ পিএম
বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন – সহ-সভাপতি মো. মিজানুর রহমান ও মো. গাজিউল হক; যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও মো. আতিকুর রহমান রোজেন; সাংগঠনিক সম্পাদক আবু জাফর হৃদয়; সহ-সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার; কোষাধ্যক্ষ মিজানুর রহমান পলাশ; সহ-কোষাধ্যক্ষ মহি উদ্দিন মিয়াজী সেজু; দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম তোতা; সহ-দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক হিসেবে আরাফাত হোসেন এবং ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মো. মোয়াজ্জেম হোসেন মিলন নির্বাচিত হন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শেখ কামাল, মো. ওবায়দুল হক, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আফতাব হোসেন মমিন ভূঁইয়া ও আলাউদ্দিন সবুজ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমির হোসেন তানভীর, জিয়া উদ্দিন, কামাল উদ্দিন, জাফর ইমাম রতন এবং জহিরুল ইসলাম খান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিবলী সাদিক খান, ময়মনসিংহ।। প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪০ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। একই দিনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ জেলা সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “আজকের এই আয়োজন মানবিক হলেও এটি আনন্দের নয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হলেও তাদের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।”

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশে এর হার উদ্বেগজনক। দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও জনগণের সচেতনতার বিকল্প নেই। রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখা এবং সড়ক আইন মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও সড়ক সচেতনতা বাড়ানো প্রয়োজন। যানবাহন চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে এবং মোবাইল ফোন ব্যবহার করতে করতে গাড়ি চালানো কিংবা রাস্তা পার হওয়া থেকে বিরত থাকতে হবে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সড়ক পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধি, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এর আগে প্রতিমন্ত্রী সরকারের ঘোষিত “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।