রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার-২৮, ওসি শিবীরুলের পদক্ষেপে স্বস্তিতে নগরবাসী

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৩:১১ এম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার-২৮, ওসি শিবীরুলের পদক্ষেপে স্বস্তিতে নগরবাসী

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় সদ্য যোগদানকৃত ওসি শিবীরুলের সার্বিক দিক নির্দেশনায় বৃহস্পতিবার (২৬ জুন) ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন মামলার ও গ্রেফতারী পরোয়ানার আসামীসহ মোট ২৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

এসআই কুমোদলাল দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১। সুমন সরকার (৪০), পিতা-সুনীল সরকার, সাং-পাটগুদাম, দুল দুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। রোমান মিয়া (৩৪), পিতা-মৃত বাদল মিয়া, সাং- পাটগুদাম, দুল দুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ সোহাগ (৪৫), পিতা-মৃত মোহন মিয়া, সাং-কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ , ৪। আজিজুল হক (৫০), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করতঃ ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার নন-এফআইআর নং-১৪৩, তারিখ-২১ জুন, ২০২৫; ধারা-১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই আনিসুর রহমান আসামী মোঃ রায়হান তানজিল ওরফে বাবু (৩৮), পিতা-আব্দুর রহমান, মাতা-রেহেনা বেগম, সাং-মহারাজা রোড কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিং ‘কে গ্রেফতার পূর্বক ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৩, তারিখ- ২৬ জুন, ২০২৫; জি আর নং-৫৬৩, তারিখ- ২৬ জুন, ২০২৫; সময়- রাত ০০.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই আনিসুর রহমান আসামী মোঃ জসিম উদ্দিন (৪০), পিতা-কাশেম আলী, সাং-বাকৃবি শেষ মোড় (জামতলা), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার পূর্বক ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৬২, তারিখ- ১৯ জুন, ২০২৫; জি আর নং-৫৪২, তারিখ- ১৯ জুন, ২০২৫; সময়- বেলা ১২.৫০ ঘটিকা ধারা- 143/447/323/326/307/506(2) The Penal Code, 1860; মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৭, তারিখ- ২৬ জুন, ২০২৫; ধারা- ৬/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এর এজাহারনামীয় আসামী ১। মোঃ মনোয়ার হোসেন খান মিনার (৪৪) (সাবেক স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি), পিতা-মৃত আব্দুল লতিফ খান, মাতা-মোছাঃ আম্বিয়া বেগম, সাং-বাঘবেড়, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ, এ/পি-৫নং কলেজ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই মোঃ বিশ্বজিত সূত্রধর ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-১৯/০৬/২০২৫; ধারা- 399/402 The Penal Code, 1860;মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামী ১। সুমন মিয়া (২৬), পিতা-হায়দার আলী, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। সাদ্দাম মিয়া (২১), পিতা-আব্দুল কাদির৥ঝুলু মিয়া, সাং-চর রঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩। শরীফুল ইসলাম মিতুল (২৮), পিতা-হারুন অর রশিদ, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিং ‘দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই সজীব কোচ ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৪৯, তারিখ- ১৬ জুন, ২০২৫; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা-আব্দুল মজিদ, সাং-কাচারী ঘাট, ২। শ্রী গোবিন্দ চন্দ্র দাস (২৫), পিতা-শ্রী মন্টু চন্দ্র দাস, সাং-পাটগুদাম বেরীবাধ, ৩। মোঃ হৃদয় মিয়া (২২), পিতা-নজরুল ইসলাম, সাং-পারাইল পরাণগঞ্জ বাজার সংলগ্ন, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই মাকসুমুল হাসান খালিদ ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৭০, তারিখ- ২২ জুন, ২০২৫; জি আর নং-৫৫০, তারিখ- ২২ জুন, ২০২৫; সময়- বেলা ১১.০৫ ঘটিকা ধারা- 379 The Penal Code, 1860; এর তদন্তে সন্ধিগ্ধ আসামী ১। আনোয়ার হোসেন (৩২), পিতা-মৃত আজিম উদ্দিন, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-আব্দুল্লাপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই মাজহারুল ইসলাম ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৬, তারিখ- ২৬ জুন, ২০২৫; জি আর নং-৫৬৬, তারিখ- ২৬ জুন, ২০২৫; সময়- ০১:১০ ঘটিকা। ধারা- 393/398 The Penal Code, 1860; এজাহারনামীয় আসামী ১। মোঃ আমিনুল @ আমিরুল (২১), পিতা-মৃত দানেশ মিয়া, মাতা-সাহেরা খাতুন, সাং-মাসকান্দা গনসার মোড় (কমির ড্রাইভারের বাসার ভাড়াটিয়া), ২। হাসান (১৯), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-আলেয়া খাতুন, সাং-পাড়াইল চৌরাস্তা ঘাগড়া (হাবিবের বাড়ী), এ/পি মাসকান্দা গনসার মোড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই সজীব কোচ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮১, তারিখঃ ২৬/০৬/২০২৫ ইং, ধারাঃ ৪১৯/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪০৬/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ০১। মোঃ হানিফ (৫৫), পিতা-মৃত আলা উদ্দিন, সাং- চর দুর্গাপুর, চর খরিচা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ০২। মোঃ আব্দুল মান্নান (৪৬), পিতা-মৃত আলা উদ্দিন, সাং- চর দুর্গাপুর, চর খরিচা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ০৩। মোছাঃ ছালেহা খাতুন (৪৬), পিতা-আলাল উদ্দিন, সাং- চর দুর্গাপুর, চর খরিচা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ০৪। মোছাঃ জহুরা খাতুন (৭০), পিতা-আলা উদ্দিন, সাং- চর দুর্গাপুর, চর খরিচা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ০৫। জামিনা খাতুন (৫০), স্বামী-শামছুল হক, সাং-মালিডাঙ্গা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ০৬। মোছাঃ রাশিদা (৫০), স্বামী-আব্দুল মান্নান, সাং-মালিডাঙ্গা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহে’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এসআই জসীম উদ্দীন ময়মনসিংহ সদর থানার এফআই আর নং-৮৮, তারিখ- ২৬/০৬/২০২৫; ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক) এর এজাহারনামীয় আসামী ১। চিনু মিয়া (৪৫), পিতা-মৃত মোছন আলী, মাতা-শাহানা, সাং-পাটগুদাম মদের ডিপো রেলওয়ে কলোনী, ২। মোঃ ফরহাদ (৩৫), পিতা-মোঃ মোকসেদ আলী, মাতা-ফিরাজা বেগম, সাং-১০৫/১ পাটগুদাম, আটানী পুকুরপাড়, ৩। উজ্জল সরকার (৪৫), পিতা-মৃত নিবারন সরকার, মাতা-প্রতিমা রানী, সাং-ভাটিকাশর বড়বাড়ী (আর্মির বাসা), ৪। রানা (৩০), পিতা-মৃত আব্দুস সামাদ, মাতা-তারা বানু, সাং-কৃষ্টপুর আদর্শ কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

পরোয়ানা মূলে গ্রেফতার-

এসআই আল আমিন ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-৪০/১৪, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১৪; জি আর নং-১৪৬/১৪, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১৪; সময়- ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; এর পরোয়ানা মূলে আসামী রানা (৩১), পিতা-সামাদ, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর আদর্শ কলোনী ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এএসআই মাহমুদুল হাসান ময়মনসিংহ এর কোতোয়ালী মডেল থানার ,সিআর নং-১৩৩৩/২৩, তারিখ- ১২ মে, ২০২৪; মোছাঃ শারমিনা আক্তার (), পিতা-মোঃ আনিসুর রহমান, স্থায়ী : গ্রাম- বড়বিলা (বড়বিলারপাড়, পো: চুরখাই) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ এর পরোয়ানা মূলে আসামী মোছাঃ শারমিনা আক্তার (), পিতা-মোঃ আনিসুর রহমান, স্থায়ী : গ্রাম- বড়বিলা (বড়বিলারপাড়, পো: চুরখাই) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

‎ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
‎ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ৫

‎ময়মনসিংহে ডিজিএফআই, ওয়ারেন্ট অফিসার, ডিবি পুলিশের এসআই, পুলিশ কর্মকর্তা ও যৌথবাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান চলাকালে তাদের আটক করা হয়। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

‎পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলেও প্রাথমিকভাবে অভিযোগ ওঠে।

‎বিষয়টি সন্দেহজনক মনে হলে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে পাঁচজনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত পরিচয়, কথিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ের সত্যতা এবং ঘটনাটির প্রকৃত উদ্দেশ্য যাচাই করছে পুলিশ।

‎পুলিশ সূত্র জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ডিজিএফআই, ওয়ারেন্ট অফিসার, ডিবি পুলিশের এসআই, পুলিশ কর্মকর্তা ও যৌথবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি তদন্তে এসেছে। তবে তারা সত্যিই কোনো বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, নাকি ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন তা যাচাই করা হচ্ছে।

‎এ ছাড়া ওই ব্যক্তিকে কেন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, এর পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না এবং আটক ব্যক্তিদের মধ্যে কার কী ভূমিকা ছিল, সেসব বিষয়েও তদন্ত চলছে।

‎পুলিশ আরও জানায়, আটকদের প্রকৃত পরিচয়, পারস্পরিক সম্পর্ক, ব্যবহৃত পরিচয়ের সত্যতা এবং কথিত অপহরণের উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের কাছ থেকে ভুয়া পরিচয় ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সরঞ্জাম বা আলামত উদ্ধার হয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

‎কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে নিয়মিত অভিযান ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ঘটনাটি শনাক্ত করে পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

‎পুলিশ সূত্র আরও জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠানো হবে।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে কাউকে ভয়ভীতি দেখানো, জোরপূর্বক তুলে নেওয়া বা অপরাধ সংঘটনের চেষ্টা করা হলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অষ্টগ্রামে ‘হাওরাঞ্চল গ্রন্থাগার সংযোগ-২০২৬’ নিয়ে মতবিনিময়

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল।। প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
অষ্টগ্রামে ‘হাওরাঞ্চল গ্রন্থাগার সংযোগ-২০২৬’ নিয়ে মতবিনিময়

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরাঞ্চলের বেসরকারি গ্রন্থাগারগুলোর উন্নয়ন ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে ‘হাওরাঞ্চল গ্রন্থাগার সংযোগ-২০২৬’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাওরাঞ্চলে ভাসমান নৌ-পাঠাগার স্থাপন, স্থানীয় পর্যায়ে পাঠক তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বই ও তথ্য-জ্ঞান পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অষ্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোবারক হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক রাসেল রানা, অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম সাগর, মিঠামইনের হাওর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ওমর ফারুকসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে স্থানীয় পর্যায়ে গ্রন্থাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। একই সঙ্গে দুর্গম হাওর এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে বই ও তথ্য-জ্ঞান পৌঁছে দিতে ভাসমান নৌ-পাঠাগার চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

হাওরাঞ্চলের বেসরকারি গ্রন্থাগারগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পাঠক তৈরির উদ্যোগ, বই পড়ার সংস্কৃতি বিস্তৃত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে জ্ঞানভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা করা হয়।

মিঠামইনে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
মিঠামইনে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে আঘাত ও পেশাগত অসদাচরণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে বেত দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

বিক্ষোভের একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ নিয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের দাবির মুখে কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—শিক্ষার্থীদের ওপর শারীরিক আঘাত বন্ধ করা, বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।

তবে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস বলেন, কয়েকজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বিদ্যালয়ের পাশের ব্রিজে গিয়ে ঘোরাফেরা করছিল। তখন তিনি তাদের ‘শুধু শাসন করেছেন’।

বিদ্যালয় ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।