মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-০৬

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:৪০ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-০৬

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর অফিসার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আকাশ হোসেন (২৩), পিতা- মোঃ জনাব আলী, মাতা- মোছাঃ শরীফা আক্তার, সাং-উজান বাগড়া (কশাইবাড়ি), ২। মোঃ সজল হাসান শান্ত (২৪), পিতা-মৃত ইকবাল, মাতা- মৃত স্বপ্না, সাং- আকুয়া জুবলী কোয়ার্টার, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন নাসিরাবাদ কলেজ রোড হাজী সাহাব উদ্দিন মার্কেটের বাধন এন্টারপ্রাইজ এর সামনে হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ১০০ পিস ইনজেকশন উদ্ধার করেন।

র‌্যাব-১৪ এর অফিসার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সাহাদুল ইসলাম কালু (২৬), পিতা-শফিকুল ইসলাম, মাতা-অজুফা খাতুন, সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন খাগডহর ঘুন্টি সাকিনস্থ ব্রহ্মপুত্র নদের দক্ষিনপাড় আব্দুল কাইয়ুম সরদারের বাড়ির সামনে কাচা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৬০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী, এএসআই (নিঃ) সাইফুল ইসলাম, সুকান্ত দেবনাথ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা

১। মো: ইসলাম উদ্দিন মীর ওরফে অংক (৫৩), পিতা-মৃত আলাউদ্দিন মীর ওরফে আলো ফকির, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ

২। হামিদা খাতুন লিপি, পিতা-/স্বামী: কামাল মিয়া, স্থায়ী : গ্রাম- খাগডহর (পার্ট) (ভূমি অফিস সংলগ্ন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৩। জনি মিয়া (৩৫), পিতা-মোঃ ইউসুফ মিয়া, স্থায়ী: (সাং- চরপাড়া কফিক্ষেত রুবেলের বাড়ীর সাথে , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

রূপালী লাইফের ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হলেন এফ এম আব্বাস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম
রূপালী লাইফের ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হলেন এফ এম আব্বাস উদ্দিন

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর অধীন ‘জবা প্রজেক্ট’-এর ইনচার্জ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন এফ এম আব্বাস উদ্দিন। তিনি একই প্রতিষ্ঠানে এজেন্সি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এফ এম আব্বাস উদ্দিন বলেন, “রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র স্মার্ট রূপালী ডিভিশনের জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় সম্মানিত সিএমও ও সিইও মহোদয়দের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। পাশাপাশি জানাই জবা ফুলের শুভেচ্ছা।”

এ সময় তিনি প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু মো. শফিকুল ইসলাম শাওন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. গোলাম কিবরিয়াকে জবা ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ‘নিরাপদ পরিবার, সমৃদ্ধ আগামী’ এবং ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা’—এই স্লোগানকে সামনে রেখে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে বীমা খাতে আস্থা, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে কাজ করে আসছে।

গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

রাকিবুল হাসান আহাদ।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম
গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকার ঢাকা মিষ্টান্ন ভাণ্ডারের সঙ্গে সংশ্লিষ্ট দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা ও ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে পরিচয়ের পর তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন দিগন্ত ঘোষ। এ সময় ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও ও অন্যান্য উপকরণ নিয়ে কয়েকজন অভিযোগকারী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এসবের কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগকারী জানান, তারা প্রতারণার শিকার হয়েছেন এবং এ ঘটনায় সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে দিগন্ত ঘোষ বলেন, “মেয়েরা আমাকে পছন্দ করে বলেই আমার কাছে আসে।” তবে অভিযোগের অন্যান্য বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।

এ ঘটনায় থানায় কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩১ পিএম
ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ, তদন্তের দাবি

ময়মনসিংহে এক নারীর বিরুদ্ধে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে কয়েকজন ব্যক্তিকে হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে দাবি করা কয়েকজন ব্যক্তি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগকারীদের দাবি, ওই নারী বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের পর তাদের ব্যক্তিগত তথ্য বা পরিস্থিতিকে কাজে লাগিয়ে চাপ সৃষ্টি এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কয়েকটি পরিবারে বিরোধ ও দাম্পত্য কলহ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত নারীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগী হিসেবে দাবি করা ব্যক্তিদের অভিযোগ, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের হয়রানি বন্ধ হতে পারে।

এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সত্য ধরে নেওয়ার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং উভয় পক্ষের বক্তব্য গ্রহণের পরই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।