মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২

গৌরীপুর ভুমিদস্যু রাসেলের সন্ত্রাসী হামলায় আহত মানিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম
গৌরীপুর ভুমিদস্যু রাসেলের সন্ত্রাসী হামলায় আহত মানিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুরের ভুমিদস্যু রাসেল বাহিনীর সন্ত্রাসী হামলায় উপজেলার গোপীনাথপুর গ্রামের জাহিদুল ইসলাম মানিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

 

জানা যায়, গত (২০-ডিসেম্বর) রাত ১২ ঘটিকায় রাসেল এর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অন্যান্য সদস্যদের নিয়ে জাহিদুল ইসলাম মানিককে বাড়ি থেকে ডেকে বের করে হত্যার উদ্দেশ্যে দেশী অস্ত্র দিয়ে তারা হামলা চালায়। মানিকের আত্মচিৎকারে স্বানীয়রা এগিয়ে আসলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসী রাসেল মিয়া ও হাদিস মিয়া এবং তার বাহিনী পালিয়ে যায়। গুরুতর আহত মানিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এঘটনার সত্যতা নিশ্চিত করতে গৌরীপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এই প্রতিনিধি সরেজমিন গেলে, সন্ত্রাসী হামলার শিকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্থানীয় মসজিদে প্রচার করেন সাংবাদিক এসেছে সংবাদ সংগ্রহের জন্য। মসজিদের মাইকে ঘোষণা শোনে স্থানীয় অর্ধ-শত এলাকাবাসী হাজির হন।

 

লোমহর্ষক এই ঘটনা সম্পর্কে এলাকাবাসী জানান, স্থানীয় ভূমিদস্যু রাসেল মিয়া ও তার বাহিনী দীর্ঘদিন যাবৎ জাহিদুল ইসলাম জাহিদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক আত্মসাত করার বিভিন্ন অপকৌশল চালিয়ে আসছে।

 

গত শুক্রবার ২০-ডিসেম্বর রাতে জাহিদুল ইসলাম মানিককে জমি সংক্রান্ত বিষয়ে মীমাংসার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসী মোঃ রাসেল মিয়া ও মোঃ হাদিস মিয়ার নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্য শামছুল হক, মোঃ আব্দুর রাজ্জাক, হযরত আলী, মোঃ শাহজাহান, মোঃ বিল্লাল, মোঃ সুমন ও মোঃ সাদ্দাম সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

 

বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই রাসেল ও তার বাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলে জাহিদুল ইসলাম মানিককে। তাদের হাতে থাকা ধারালো রামদা, দা, কুড়াল ও চাপাতি দিয়ে জাহিদুল ইসলাম মানিককে হত্যার উদ্দেশ্যে মোঃ রাসেল মিয়া ও হাদিস মিয়া সহ অন্যান্য সদস্যরা কুপিয়ে রক্তাক্ত করে।

 

মানিকের আত্মচিৎকার আমরা বেড়িয়ে আসলে তারা চলে যায়। রক্তাক্ত আহত জাহিদুল ইসলাম মানিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

ভূমিদস্যু সন্ত্রাসী হামলায় আহত জাহিদুল ইসলাম মানিক এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান, রোগীর (মানিকের) মাথা ও সমস্ত শরীরে গভীর আঘাতের ক্ষত রয়েছে। রোগী সুস্থ হলেও স্বাভাবিক জীবনযাপন করতে বেশ সমস্যা হবে।

 

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই ঘটনার ন্যায়-বিচারের দাবি জানিয়ে বলেন, এই অঞ্চলের জলপথ ভূমিদস্যু ও সন্ত্রাসী রাসেল মিয়া ও হাদিস মিয়া এবং তার বাহিনী জিম্মি করে রেখেছে। রাসেল মিয়া ও হাদিস মিয়া এবং তাদের বাহিনীর কাছ থেকে বাঁচতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

 

অভিযোগের প্রেক্ষিতে গৌরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ মালিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহ সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোতোয়ালী বিএনপি’র আহ্বায়ক হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য সচিব, মোঃ আজহারুল ইসলাম বুলবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ সদস্য, আব্দুস ছালাম।

ইফতার পূর্ব মিলাদ ও মোনাজাত পাঠ করা হয়।

ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৪৭ পিএম
ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি

ময়মনসিংহের বিসিক শিল্প নগরীর একটি কয়েল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হয়।

শনিবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে বিসিক শিল্প নগরীতে ‘মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্ক’ উৎপাদিত নাইটগার্ড মশার কয়েলের কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, রাত ৩টার দিকে ওই কয়েল উৎপাদন কারখানায় হঠাৎ করেই আগুন দেখতে পায় লোকজন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও বাকৃবি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় সকাল ৬টার পর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডে কারখানার অনেক অংশসহ উৎপাদিত কয়েল, উৎপাদন সামগ্রী, মটরসহ কারখানায় থাকা অন্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কারখানার মালিকের দাবি, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। বিসিকে প্রচুর পরিমাণ শিল্প কারখানা রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম
ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের

উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেছেন, ময়মনসিংহের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে এবং তিনি এ অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ওয়াহিদ বলেন, নগরীর যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভায় বিগত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ভবনটি আমাদের আদর্শিক মা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানে নির্মিত হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এ কাজের যথাযথ স্বীকৃতি ছিল না। সম্প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ক্লাবের দেয়ালে সেই নামফলক সংযোজন করা হয়েছে। এজন্য তিনি প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ সফরে এলে তাকে ময়মনসিংহ প্রেসক্লাবে নিয়ে আসার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো. কামরুল আহসান এমরুল, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসভাপতি নয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসাসহ নগরীর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।