ময়মনসিংহে সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন।
পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, শিশুদের আবাসন ব্যবস্থা, শিক্ষা ও কল্যাণসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সেখানে অবস্থানরত শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা ও জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রম সম্পর্কে অবগত হন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল, স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী শিশুদের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।














