শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৪জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৪জন

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়।

জনাব মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়ান্দা শাখা, ময়মনসিংহ এর অফিসার ও ফোর্সগন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সাগর হত্যা মামলার আসামী ১। সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (৬২), (পদবী-সাবেক ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন জাসদ (ইনু) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি) পিতা-মৃত সৈয়দ সুরুজ মিয়া, মাতা মৃতঃ আনজুমান আরা বেগম, সাং-৭নং আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

 

এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী ১। মোঃ জামাল হোসেন (৪৮), সাবেক সাধারন সম্পাদক সাংস্কৃতিক লীগ মহানগর, পিতা- মৃতঃ কালাচান বেপারী, মাতা- রেজিয়া খাতুন, সাং- ১৩/ই পুরোহিতপাড়া (ব্রাহ্মপল্লী), থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা বাজার এলাকা হইতে এবং বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামী ২। মোঃ আসাদুজ্জামান জামাল (৫০), সাবেক কমিশনার, ৩১নং ওয়ার্ড, আওয়ামীলীগ সমর্থক, পিতামৃত-শমসের আলী, মাতামৃত-লিল জান বেওয়া, সাং-চর ঈশ্বরদিয়া টানপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।

 

 

এসআই(নিঃ) মাসুদ জামামলী কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় ১। মোঃ নবীন (৪৯), পিতামৃত-আফছার উদ্দিন, মাতামৃত-পরী বেগম, সাং-ডহরী,থানা-লৌহজং জেলা-মুন্সীগঞ্জ, এপি/সাং-মাসকান্দা নতুন বাজার তাজ ভিলা ২। মোঃ আসাদুজ্জামান জামাল (৫০), পিতামৃত-শমসের আলী, মাতামৃত-লিল জান বেওয়া, সাং-চর ঈশ^রদিয়া টানপাড়া ৩। মোঃ বাবুল মিয়া (৫৫), ৪। মোঃ খোকন মিয়া (৪৬), উভয় পিতা-আঃ বারেক, মাতা-গোলশান আরা, সাং-চর ঈশ^রদিয়া শিমুলতলী মোড় ৫। মোঃ রহমত আলী (৬৫), পিতামৃত-ফালু শেখ, মাতামৃত-খোদেজা খাতুন, সাং-পাটগুদাম আটানী পুকুরপাড়, ৬। মোঃ শফিক (৫০), পিতামৃত-মোকসেদুর রহমান, মাতামৃত-মোবারা খাতুন, সাং-কেওয়াটখালী পাওয়ার হাউজ রোড, বাসা নং-৫১/১ ৭। আঃ আজিজ (৫৫), পিতামৃত-রবি হোসেন, মাতামৃত-আমেনা খাতুন সাং-পাটগুদাম রেলির মোড় ইসলামবাগ ৮। বেনু চন্দ্র সরকার (৫৮), পিতামৃত-নগেন্দ্র সরকার, মাতামৃত-কুসুম দেওয়ানী সরকার, সাং-পাটগুদাম রেলির মোড় বেড়িবাধ, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।

 

এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শুভ (২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতামৃত-আনোয়ারা বেগম, সাং-শিববাড়ী পার্থর বাড়ীর ভাড়াটিয়া ২। মোঃ রাহাত হোসেন (১৯), পিতা-মোঃ আব্দুল্লাহ, মাতা-নুসরাত জাহান, সাং-কালিবাড়ী, ৩। মাহিন মিয়া (২০), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, মাতা-মোছাঃ হাসি বেগম, সাং-কাচিঝুলি হামিদ উদ্দিন, সর্ব থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে আরকে মিশন রোড এলাকা হইতে গ্রেফতার করা হয়।

 

 

ইহাছাড়াও এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ পরোয়ানা তামিল করেন।

 

পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-

আব্দুল্লাহ আল মামুন, পিতা-মোঃ আব্দুল মালেক, স্থায়ী : গ্রাম- গোপালনগর (পো: চর ঘাগড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ

 

 

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:১৬ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর ২টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মদ মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আব্দুল কইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমীর আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবউদ্দিন।

এ সময় আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল হাসান এমরুল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন সুজন এবং এনসিপির ময়মনসিংহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দেশের চলমান বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ময়মনসিংহে ক্লিনিকে চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম
ময়মনসিংহে ক্লিনিকে চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

ময়মনসিংহ নগরীর সেহড়া চামড়াগুদাম এলাকায় অবস্থিত স্বাধীন নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধিত সার্জনের পরিবর্তে এক নারী অস্ত্রোপচারের কাজ করছেন এমন অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অপারেশন থিয়েটারের ভেতরে পারভীন নামে এক নারী এক রোগীর অস্ত্রোপচারের সেলাইয়ের কাজ করছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি উপস্থিত চিকিৎসকের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, পারভীন একসময় ওই প্রতিষ্ঠানে আয়ার দায়িত্ব পালন করতেন। পরে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হন। অভিযোগ রয়েছে, নিবন্ধিত এমবিবিএস সার্জনের উপস্থিতি ছাড়াই তিনি বিভিন্ন অস্ত্রোপচারে অংশ নেন।

এ ছাড়া অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিতে নিয়মিত অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ছাড়াই অস্ত্রোপচার করা হয়। নার্সিং হোমটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীন নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যসেবার মান, রোগীর নিরাপত্তা এবং বেসরকারি ক্লিনিক তদারকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহে মারধরের শিকার তরুণী, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:০৮ পিএম
ময়মনসিংহে মারধরের শিকার তরুণী, থানায় অভিযোগ

ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজার এলাকায় এক তরুণীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আসমা আক্তার (২০) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে আসমা আক্তার উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কোনো কাজ করতে পারছেন না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। এ অবস্থায় ভাড়া-সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার বাসিন্দা নাসরিন আক্তার, কাজল, আঁখি ও বাবুর সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, শুক্রবার (২৬ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে নগরীর রমেশ সেন রোডের ২ নম্বর গেট এলাকায় অভিযুক্তরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। একপর্যায়ে নাসরিন আক্তার তার তলপেটে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান।

এ ছাড়া অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পুনরায় তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার বোন সুমিকেও মারধর করা হয়। এ সময় অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন এবং সুষ্ঠু তদন্ত করলে ঘটনার সত্যতা উদ্ঘাটিত হবে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কোতোয়ালী মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।