বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

নওগাঁ বেসরকারি সাহিন স্কুলের শিক্ষা ব্যবস্থার অনিয়ম দেখার কেহ নেই!

খোরশেদ আলম, নওগাঁ ।। প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২:০০ পিএম
নওগাঁ বেসরকারি সাহিন স্কুলের শিক্ষা ব্যবস্থার অনিয়ম দেখার কেহ নেই!

নওগাঁ বেসরকারি সাহিন স্কুলের শিক্ষা ব্যবস্থার অনিয়ম দেখার মত কেহ আছে বলে মনে হয় না। স্কুল কর্তৃপক্ষ সরকারি কোন নিয়মের ধার ধারেন না। তাদের মনে যা চায় সেটাই নিয়ম বলে, ছাত্র / ছাত্রীদের উপরে চাপিয়ে দেন।

নওগাঁ উকিল পাড়ায় একটা ভাড়া বাসায় দীর্ঘ দিন থেকে তারা স্কুলের নামে এই রমরমা ব্যাবসা পরিচালনা করে আসিতেছে। এখানে প্রধান শিক্ষক আছেন ২ জন, প্রধান শিক্ষক মোঃরেজাউল করিম এবং প্রধান শিক্ষক মোঃরেজাউল করিম রেজা। একই রাজ্যে দুই রাজার শাসন চলছে বলে মনে হয়।

সাহিন স্কুলের মোট ছাত্র ও ছাত্রী সংখ্যা প্রায় ৭০০ সাতশত জন। বাসার আয়তন দেখে মনে হয় এত ছাত্র /ছাত্রী কিভাবে এই স্হানে কিভাবে এক সাথে লেখা পড়া করে?এই ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রধান শিক্ষক রেজাউল ইসলাম রেজা নিজেই প্রতিবেদকের কাছে প্রকাশ করেন। প্লে হতে ২য় শ্রেনী সকাল ৮ টা হতে ১১ টা পর্যন্ত ক্লাস করে এবং তৃতীয় শ্রেনী হতে ১০ শ্রেনী পর্যন্ত সকাল ৮ টা হতে বৈকাল ২ টা পর্যন্ত টানা ক্লাস করতে হয়। মাঝখানে ১১ টার পরে ৩০ মিনিট টিফিন খেতে বিরতি হয়।

প্লে হতে ৫ম শ্রেনী পর্যন্ত মাসিক বেতন দিতে হয়,৭০০ শত টাকা এবং ৬ ষষ্ঠ শেনী হতে ১০ ম শ্রেনী পর্যন্ত,মাসিক বেতন দিতে হয়, ১০০০ এক হাজার টাকা। ড্রেস সহ আনুষাঙ্গিক সব কিছু ছাত্র / ছাত্রীদের বহন করতে হয়।বিভিন্ন ছাত্র ও ছাত্রীদের গার্জিয়ানের অভিযোগের পরিপ্রেক্ষীতে স্কুলে গিয়ে আরও জানা যায়, ছাত্র/ছাত্রীদের গার্জেন যদি কোন অভিযোগ করেন তাহলে, প্রধান শিক্ষক সহ বেশ কিছু শিক্ষক গার্জেনদের সাথে খুব খারাপ ব্যাবহার করেন। সেই গার্জেনকে হুমকি দেন বেশি বাড়াবাড়ি করলে আপনার সন্তানকে স্কুল থেকে বের করে দিব। কয়েকজন গার্জেন কে স্কুল ও শিক্ষক সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে ভয়ে মূখ খুলতে রাজি হন না। বলেন আমার সন্তান এই স্কুলে লেখা পড়া করে কেহ জানতে পারলে আমার সন্তানকে মারধর করবে এবং পরীক্ষায় ফেল করে দিবে। তাদের দাবি এই ছোট ছোট বাচ্চাদের এত সময় ধরে ক্লাসে থাকা খুব কষ্টকর।

এই বিষয় গুলো নিয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম রেজার সাথে কথা বললে তিনি টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছুক তাই টেলিভিশনে সাক্ষাৎ নেওয়া সম্ভব হয় নাই। ২য় প্রধান শিক্ষক নওগাঁর বাহিরে থাকায় তার সাক্ষাৎ নেওয়া সম্ভব হয় নাই তবে মোবাইল ফোনে কথা হয়েছে।

এই বিষয় গুলো নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মোবাইলে জানতে চাইলে তিনি জানান, এসব প্রাইভেট স্কুলের বিষয়ে আমাদের করনীয় কিছু নাই। তাদের ব্যাক্তিগত নিয়মে তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন। শেষে এডিসি জেনারেল শিক্ষা (আইসিটি) সাহেবের সাথে মোবাইল ফোনে বিস্তারিত বললে তিনি বলেন আমি বিষয়টি জানি না তবে কেহ আমাকে লিখিত অভিযোগ দিলে আমি প্রয়জনীয় ব্যাবস্হা গ্রহন করবো।

এখন জনমনে প্রশ্ন তাহলে কোন আইনের উপর ভিত্তি করে বেসরকারি বিভিন্ন প্রাইভেট স্কুল চলছে? যা নাকি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কোন কিছু বলতে পারবেন না। আমরা চাই সকল শিক্ষা প্রতিষ্টানের ছাত্র / ছাত্রীদের বেতন সহ বিভিন্ন নিয়ম সরকারি ভাবে পরিচালিত হউক এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর পরিবেশ ও খোলা মেলা আবহাওয়ার মধ্যে গড়ে উঠুক এবং আগামী প্রজন্ম যেন সুন্দর হয় এই কামনা করে সকল ছাত্র /ছাত্রীদের গার্জিয়ান গন।

ময়মনসিংহে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত দুই যুবকের ওপর হামলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৯ পিএম
ময়মনসিংহে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত দুই যুবকের ওপর হামলা, থানায় অভিযোগ

ময়মনসিংহ নগরীর ৩২নং ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত দুই যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ সাকিব মিয়া (২৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৩২নং ওয়ার্ডের চর কালিবাড়ী এলাকায় জলিল মুন্সির পুরাতন বাড়ী ভিটার সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাকিব মিয়া ও তার বন্ধু মোঃ আরিফুল ইসলাম (২৫) বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তাদের পথরোধ করে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে উভয়েই আহত হন। এ সময় প্রধান অভিযুক্ত রেজাউল নামে এক ব্যক্তি সাকিব মিয়ার চোখের কাছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ করা হয়েছে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় হুমকি দিয়ে বলে, মাদক ব্যবসায় বাধা দিলে বা পুলিশে অভিযোগ করলে ভুক্তভোগীদের হত্যা করে লাশ গুম করা হবে।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, তারা স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্য হিসেবে এলাকায় মাদক নির্মূলে কাজ করছিলেন। এ কারণে মাদক ব্যবসায়ীদের ক্ষোভের শিকার হয়েছেন তারা।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ৯ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এস.এ আরেফিন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৪০ পিএম
এম.এস.এ আরেফিন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ত্যাগী, পরিশ্রমী ও রাজপথের পরীক্ষিত নেতা এম.এস.এ আরেফিন।

এম.এস.এ আরেফিনের পিতার নাম মহিউদ্দিন মোঃ শফিকুল ইসলাম। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়নের কুশমাইল ধামর কাচারি (নায়েব বাড়ী) গ্রামের বাসিন্দা।

শিক্ষাজীবনে তিনি মেধাবী ছাত্র হিসেবে সুপরিচিত। তিনি ২০১৩ সালে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৫ সালে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আনন্দমোহন কলেজের গণিত বিভাগ থেকে ২০১৬-১৭ সেশনে বিএসসি (সম্মান) এবং একই বিভাগ থেকে এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকা এম.এস.এ আরেফিন পূর্বে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি “লাইট অফ ট্রিমস ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি” ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

তার এই নির্বাচনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা আশা প্রকাশ করেন, এম.এস.এ আরেফিন তার মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবেন।

আছিফুজ্জামান অসীম ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:৩২ এম
আছিফুজ্জামান অসীম ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা আছিফুজ্জামান অসীম। সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় আছিফুজ্জামান অসীম সবসময়ই গণতন্ত্র, ন্যায়বিচার এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে মহানগর ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সংগঠনের নেতাকর্মীরা জানান, আছিফুজ্জামান অসীম একজন পরিশ্রমী, সাহসী ও দায়িত্বশীল নেতা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। ভবিষ্যতেও তিনি দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।