শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথে ভারত পালিয়েছেন আসাদুজ্জামান সহ হেভি ওয়েট এমপি মন্ত্রী।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২:৪৯ পিএম
ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথে ভারত পালিয়েছেন আসাদুজ্জামান সহ হেভি ওয়েট এমপি মন্ত্রী।

বহুল সমালোচিত আওয়ামী লীগ সরকারের দাপুটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ উচ্চপর্যায়ের অনেকের দেখা মিলছে না। তারা কোথায়? দেশে নাকি বিদেশে পালিয়ে গেছেন সেই প্রশ্ন যখন জনমনে তখন কলকাতার একটি পার্কে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজনকে।

 

যার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে অর্ধশতাধিক মামলা।

 

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম বলেন, আমি গণমাধ্যমে খবর দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই।

 

শাহ আলম বলেন, এতোটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনো তথ্য নেই।

তাহলে কীভাবে গেলেন? জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন, ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবশ্যই অবৈধ পথে গেছেন। হেঁটে যেতে পারেন, গাড়িতেও যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন।

 

একই প্রশ্ন করা হলে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, তাদের কাছেও এধরনের কোনো তথ্য নেই।মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

 

কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র‌্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র‌্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।

অষ্টগ্রামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

হাওর অঞ্চল প্রতিনিধি।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৩১ পিএম
অষ্টগ্রামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার লাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাসারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের অর্থ আত্মসাৎ, নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, দায়িত্ব পালনের পরিবর্তে ব্যক্তিগত কাজে সময় ব্যয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম এবং সরকারি পানি উন্নয়ন বোর্ডের পাথর চুরিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।

বক্তারা বলেন, এসব অভিযোগের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগগুলো সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এদিকে, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাসারের বক্তব্য জানতে বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের দায়িত্বে থাকা এক শিক্ষক জানান, তিনি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার কাজে অষ্টগ্রাম বাজারে গেছেন। পরে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়নসভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা গেট সংলগ্ন নাইন্টিজ লাউন্স রেস্টুরেন্টে বিকাল ৪.০০ ঘটিকায় গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফরিদ খান (প্রতিষ্ঠাতা সভাপতি- বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি)। পুরো অনুষ্ঠান জুরে সভাপতিত্ব করেন, ইয়াছিন গাজী সভাপতি- গাজীপুর মহানগর শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব।

সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড: আব্দুল বাছিত ভূঁইয়া (কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী, সাংবাদিকতার উন্নয়নে সাংবিধানিক আইন প্রশিক্ষণ কমিটি এবং আইনজীবী সুপ্রিম কোর্ট ও সাবেক বিসিএস কর্মকর্তা)। গাজীপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার (ডিআইও-১, ডিএসবি, গাজীপুর)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মেজবাহ উদ্দিন সরকার (প্রতিষ্ঠাতা সভাপতি- গাজীপুর জেলা শাখা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহিম খন্দকার (সাধারণ সম্পাদক- গাজীপুর জেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাব)।

অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন ও সঞ্চালনায় ছিলেন, মোঃ আব্দুল বারী (সাধারণ সম্পাদক- গাজীপুর মহানগর শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব)।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান মনির (সাবেক সাধারণ সম্পাদক- গাজীপুর প্রেসক্লাব), মোঃ মাসুম রানা (সাধারণ সম্পাদক- গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি), মোঃ আবিদ হাসান বুলবুল (যুগ্ম সাধারণ সম্পাদক- গাজীপুর প্রেসক্লাব), মোঃ আব্দুল ওয়াহাব রিংকু (সভাপতি- গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব), মোঃ গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান) (ঢাকা বিভাগীয় সভাপতি- মানবাধিকার কমিশন), মোঃ মাজহারুল ইসলাম রবিন (সভাপতি- ভাওয়াল প্রেসক্লাব), মোঃ শহিদুল ইসলাম শহিদ (সাধারণ সম্পাদক- গাজীপুর মহানগর প্রেসক্লাব), মোঃ হাইউল উদ্দিন খান (সাধারণ সম্পাদক- গাজীপুর সাংবাদিক ইউনিটি), মোঃ সফুর উদ্দিন সফু (সমাজসেবক), মোঃ জিয়ারত হোসেন (এডভোকেট- গাজীপুর জজ কোর্ট), মোছাঃ রওশন আরা নুপুর (সদস্য- গাজীপুর প্রেসক্লাব)।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোঃ নাজিম উদ্দিন (সভাপতি- কালিয়াকৈর উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ আরাফাত খন্দকার (প্রচার ও প্রকাশনা সম্পাদক- গাজীপুর জেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ মাহাবুল আলম (সভাপতি- শ্রীপুর উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ সোহরাব উদ্দিন সরকার (সভাপতি- কালিগঞ্জ উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ গোলাম সরোয়ার (সাধারণ সম্পাদক- কাপাসিয়া উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ লুৎফর রহমান (দপ্তর সম্পাদক- কাপাসিয়া উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব) সহ গাজীপুর জেলার প্রতিটি উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক, কোনাবাড়ী থানা কমিটির সম্মানিত সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ বশির আলম, ফটো সাংবাদিক কাজল মিয়া (দৈনিক সরেজমিন বার্তা), সৈয়দ মুহাম্মদ কায়সার, সাংবাদিক মোছাঃ হেলেনা আক্তার, সাংবাদিক সুলতানা সরকার, সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

প্রধান অতিথির অনুমতিক্রমে বিশেষ অতিথি মোঃ ইব্রাহিম খন্দকার গাজীপুর মহানগর শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির তালিকাঃ সভাপতি- ইয়াছিন গাজী (দৈনিক প্রলয়), সিনিয়র সহ-সভাপতি- মাহাবুবুর রহমান (দৈনিক অন্যায়ের চিত্র), সহ-সভাপতি- মোঃ মনির সরকার (দৈনিক সময়ের কাগজ), সহ-সভাপতি- শ্রী স্বপন চন্দ্র দাস (দৈনিক নববানী), সহ-সভাপতি- মোঃ নূরে আলম সিদ্দিকী (দৈনিক মুক্ত বলাকা), সহ-সভাপতি- মোঃ মমিন মিয়া (দৈনিক রুদ্র বাংলা), সহ-সভাপতি- মোঃ শহিদ সরকার (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল বারী (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ রাজু হাসান (দৈনিক ঢাকা), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল খালেক (দৈনিক বাংলাদেশ সমাচার), যুগ্ন সাধারন সম্পাদক- মোঃ শহিদুল ইসলাম (মুভি বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ জুনাঈদ ইসলাম (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক- মোঃ হাসান (সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি), সহ-সাংগঠনিক সম্পাদক- মাহফুজ আহমেদ মুন্না (চ্যানেল ২১), কোষাধ্যক্ষ- মোঃ শাহিনুর ইসলাম (দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ), দপ্তর সম্পাদক- মোহাম্মদ দোলন (News 21), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ জয় (দৈনিক আজকের বসুন্ধরা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আশিকুর রহমান (দৈনিক আলোকিত সকাল), ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ আবু বক্কর সিদ্দিক (দৈনিক শীর্ষ অপরাধ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ জিল্লুর রহমান- (দৈনিক দুর্জয় বাংলা), ক্রীড়া বিষয়ক সম্পাদক- মোঃ আমিরুল ইসলাম (সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ জাফর আলী (দৈনিক সময়ের কথা), আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মোছাঃ রোকসানা আক্তার (দৈনিক প্রতিদিন সকাল), আইন বিষয়ক সম্পাদক- মোঃ আনোয়ার হোসেন (দৈনিক জনবানী), মহিলা বিষয়ক সম্পাদক- মোছাঃ শান্তা সরকার (পাখিক বঙ্গ বাজার), সহ মহিলা বিষয়ক সম্পাদক- মোছাঃ রোকসানা কাজল (দৈনিক আলোকিত নিউজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোঃ জাহাঙ্গীর আলম রাজু (মাতৃজগৎ টিভি), শিক্ষা বিষয়ক সম্পাদক- মাহবুবুর রহমান জিলানী (বাংলা এডিশন), পাঠাগার বিষয়ক সম্পাদক- মোঃ বেলাল হোসেন (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), নির্বাহী সদস্য- মোঃ জুলফিকার আলী জুয়েল (চ্যানেল ২১), নির্বাহী সদস্য- মোঃ মমিনুল ইসলাম (দৈনিক সময়ের চিত্র), নির্বাহী সদস্য- ফারুক আহমেদ (জিবিসি টিভি), নির্বাহী সদস্য- নূর মোহাম্মদ (দৈনিক সকালের সময়), নির্বাহী সদস্য- মোঃ নাঈম হাসান (জেএ টিভি), নির্বাহী সদস্য- মোঃ সুলতান (দৈনিক বাংলার নবকন্ঠ), নির্বাহী সদস্য- শাহিনুর ইসলাম (দৈনিক ঘোষণা), নির্বাহী সদস্য- মোঃ রাসেল প্রধানিয়া (দৈনিক ঘোষণা), সদস্য- তুমিজ উদ্দিন তমু (দৈনিক নেত্র প্রকাশ), সদস্য- মোঃ শামীম খান (চ্যানেল এ ওয়ান), সদস্য- মোঃ শামীম সরদার (দৈনিক মুক্ত বলাকা), সদস্য- মোঃ শাহ আলম (দৈনিক মুক্ত খবর)।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

গ্রীষ্মকালীন ফল উৎসবের শুরু হয় মো: আবু বক্কর সিদ্দিক (ধর্ম বিষয়ক সম্পাদক- গাজীপুর মহানগর শাখা বাংলাদেশ প্রেসক্লাব) এর সুমধুর কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্য শেষে গ্রীষ্মকালীন ফল উৎসবের দেশীয় বিভিন্ন জাতির ফলের জাঁকজমকপূর্ণ আয়োজনে গাজীপুর মহানগর শাখা কমিটির তালিকা ঘোষণা পরবর্তী ফল খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মিঠামইনে পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।। প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম
মিঠামইনে পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ রুবেল মিয়ার দুই সন্তানের করুণ মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ২৯ জুলাই দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের পুরান বাড়িতে।

নিহতরা হলো- রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিবান মিয়া এবং এক থেকে দেড় বছর বয়সী মেয়ে শাফা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠোনে খেলার সময় ছোট বোনটি অসাবধানতাবশত বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। বোনকে পানিতে হাবুডুবু খেতে দেখে বড় ভাই তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সাতার না জানায় দুজনেই পানির নিচে তলিয়ে যায়।

অনেকক্ষণ শিশুদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তাদের ভাসমান দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। একইসঙ্গে দুই সন্তানকে হারিয়ে রুবেল মিয়া ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।