হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জান্নাত আরা রুমী ওই এলাকায় অবস্থানকালে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। পারিবারিকভাবে মানসিক চাপের মধ্যে ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
আরো যানা যায় , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











