ময়মনসিংহে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে চাউল বিতরণ
ময়মনসিংহে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) ময়মনসিংহ নগরীর গাঙ্গিনা পাড় রমেশর এলাকার গণিকালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক সংগঠন শুকতারা কল্যাণ সংস্থা (এসকেএস) ও শাপলা মহিলা সংস্থা (এসএমএস)-এর সহযোগিতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম।
অতিথিরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আর্থিক সংকটে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজক ও সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। এতে নগরীর গাঙ্গিনা পাড় রমেশর এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











