মাদক, জুয়া, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই মো. সাফায়েত হোসেন।
অপরাধ নিয়ন্ত্রণ, আসামি গ্রেপ্তার, মামলা তদন্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বসহ সার্বিক কর্মদক্ষতা বিবেচনায় এসআই সাফায়েত হোসেনকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি মাদক, জুয়া, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন তিনি। বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেও তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসআই সাফায়েত হোসেনের কর্মদক্ষতা, সাহসিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে তাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অপরাধ দমনে পুলিশের এমন সক্রিয় ও পেশাদার ভূমিকা ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।