প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ৩:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

মিঠামইনে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপন

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) মাসুদসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন