প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ৬:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুবলীগের নেতাসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহে অভিযান চালিয়ে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমন, যুবলীগ নেতা আকাশ এবং চর সিরতা ইউনিয়নের মোশারফসহ ৫ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের আটক করা হয়েছে। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রেফতার হওয়া অন্য দুই ব্যক্তির পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য পাওয়া গেলে এ বিষয়ে আরও তথ্য যুক্ত করা হবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন