প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ১০:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৭ ১৪৩২

ময়মনসিংহে ছিনতাইয়ের সময় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়া এলাকায় ছিনতাইয়ের সময় মোঃ শিপন মিয়া (পিতা: মোঃ সুরুজ আলী) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় ১ নং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর গাঙ্গিনাপাড়া এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করার সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নগরীতে ছিনতাই, চুরি ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন