ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার চার মামলার আসামি আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (ভোর রাতে) অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজ মালগুদাম এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম বারেক।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।