প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ ১৪৩২

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্যের নতুন কমিটি: সভাপতি রতন, মহাসচিব এনাম

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

দেশের ৫৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বিবার্ষিক (২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচন ও সাধারণ সভায় ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি নির্বাচিত হয়।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন। মহাসচিব নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা, ১ নম্বর যুগ্ম-মহাসচিব পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রেজাউর রহমান মিয়া রাজু নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৫৯টি সরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এই ১০১ সদস্যবিশিষ্ট কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মকর্তা সমাজের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন