প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২

আকুয়ায় শতবর্ষের ঐতিহ্য ধরে নতুন যাত্রা শুরু করল লোকমান মিয়ার হোটেল (সুন্দরী রেস্টুরেন্ট)

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারীর মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী শতবর্ষের লোকমান আলীর হোটেল (সুন্দরী রেস্টুরেন্ট) সংস্কারের মাধ্যমে নতুন রূপে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে গত (১২ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে শুরু হয়।

পাক-ভারত আমলের প্রয়াত লোকমান আলীর হাত ধরে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একই পরিবারের তত্ত্বাবধানে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সময়ের পরিবর্তনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে লোকমান আলীর সুযোগ্য সন্তান মোঃ দিদার আলী এর নেতৃত্বে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সংস্কারের মাধ্যমে আধুনিক সুবিধা সংযোজনের পাশাপাশি ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। লোকমান আলীর হোটেলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশন করা হয়। সকালে রুটি, ডাল ও বিভিন্ন ধরনের ভাজি, আর দুপুর ও রাতে সাদা ভাতের সঙ্গে মাছ, সব ধরনের মাংস, বিভিন্ন প্রকার মাছ ও বিরিয়ানিসহ নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও নিয়মিত ক্রেতারা অংশ নেন। তারা শতবর্ষের এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কর্তৃপক্ষ জানান, বিশ্বাস ও মান বজায় রেখেই আগামীতেও লোকমান আলীর হোটেল (সুন্দরী রেস্টুরেন্ট) গ্রাহকদের সেবা দিয়ে যাবে এবং ময়মনসিংহের খাদ্যসংস্কৃতিতে তাদের ঐতিহ্য ধরে রাখবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন