প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি পক্ষ থেকে জেলা প্রশাসক মফিদুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি, মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলমকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে অর্ধ শতাধিক সাংবাদিক বিদায় সংবর্ধনা জানান।

দীর্ঘ সময় ধরে ময়মনসিংহ জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি নতুন কর্মস্থলে সেবা উন্নয়ন, সুশাসন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর কর্মনিষ্ঠা,আন্তরিকতা সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে যে সুনাম অর্জন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

ময়মনসিংহের বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক শিবলী সাদিক খান এর নেতৃত্বে জেলা প্রশাসক মফিদুল আলমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আলমগীর কবির উজ্জ্বল খান, জহর লাল দে, সুমন ভট্টাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, সেলিম সাজ্জাদ, আব্দুল হাকিম, মোর্শেদ কামাল মিজান, এজি জাফর, সোহানুর রহমান সোহান প্রমুখ। ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

এসময় জেলা প্রশাসক মফিদুল আলম সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন