প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে ১,৭৮০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১,৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন রাজাগঞ্জ সাহেব কাঁচারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাবিব (৩৭), পিতা: মোঃ মাহবুব আলম, মাতা: রোকেয়া বেগম এবং তার স্ত্রী সাজেদা আক্তার (২৪), পিতা: মৃত শাহাবুদ্দিন। তারা উভয়ই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের বড় দিঘিরপাড় (গুন্নু বলির বাড়ি) এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১,৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন