প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে মাত্র ১৬ ঘন্টার মধ্যে স্পেশাল ও দায়রা জজ মহোদয়ের বাসভবনের চুরির রহস্য উদঘাটন; চোরাই মালামালসহ চোর গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

গত ২২/০৪/২০২৫ তারিখ ১০.৩০ হতে ১১.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় মাননীয় স্পেশাল ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ এর বাসস্থান কোতোয়ালী থানাধীন পন্ডিতপাড়া, মুমিনুন্নেছা এক্সএল টাওয়ার, হোল্ডিং নম্বর-৭ এর ৯ম তলার পশ্চিম পার্শ্বে ৯-৫ এর ভিতর অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে বাসার মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাসায় থাকা কাঠের আলমিরার ড্রয়ার ভেঙে ড্রয়ারে থাকা ০৬(ছয়) ভরি স্বর্ণালংকার এবং নগদ ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ ২২/০৪/২০২৫ ইং ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম কোতোয়ালী ও তারাকান্দা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন কান্দাপাড়া গ্রামের বনপাড়া এলাকার জুয়েল মিয়ার বসত ঘর হতে ঘটনায় জড়িত পেশাদার চোর মোঃ জুয়েল মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নিকট হতে চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআর পর্যালোচনায় ও স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলার তথ্য পাওয়া যায়

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা

১। মোঃ জুয়েল মিয়া (৪২),

পিতা মৃত-বাবুল মিয়া,

সাং-চরকালিবাড়ী, খানা-কোতোয়ালী,

বর্তমান সাং-কান্দাপাড়া (বনপাড়া),

থানা তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।

উদ্ধারকৃত চোরাই মালামালের বিবরণ

১। ০১ জোড়া স্বর্ণের বালা

২। ০১ জোড়া স্বর্ণের চুরি

৩। ০২টি স্বর্ণের চেইন

৪। ০২ জোড়া কানের দুল

৫। ০৩টি স্বর্ণের আংটি

৬। নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

 

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন