প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ৭:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ ১৪৩২

‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

আজ মঙ্গলবার (২৫ মার্চ,২০২৫ খ্রি.) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন, ময়মনসিংহে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনাব মোঃ মফিদুল ইসলাম, জেলা প্রশাসক, ময়মনসিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবু বকর সিদ্দীক ; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব কাজী আখতার উল আলম।

এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন