প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ ১৪৩২

ময়মনসিংহে পাঁচদিনে গ্রেপ্তার ৮৫ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে পাঁচদিনে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শনিবার বিকেলে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৩ জনসহ এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শেখ সিব্বির চৌধুরী মিরন, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম লিটন, ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান আব্দুল্লাহ, সদরের খাগডহর ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিয়া হোসেন, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক গ্রেফতার হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক হাসান বাবুল, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল, একই উপজেলার মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন, ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, একই উপজেলার ৫ নম্বর ফুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. সোহানুর রহমান তুলা, ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম, একই উপজেলার ঘোষগাও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রহুল আমিন প্রমুখ উল্লেখযোগ্য।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মো. আখতার উল আলম বলেন, অভিযানে যারা গ্রেফতার হচ্ছে, তারা সবাই দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন মামলার আসামি। কোনো সাধারণ মানুষ এ অভিযানে হয়রানি হচ্ছে না, হবেও না।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন