প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ । ১১:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২০ ১৪৩২

জামালপুর পতিতা পল্লী থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনায় করা মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে জামালপুরের পতিতা পল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো. আতিক।

পতিতা পল্লী থেকে গ্রেপ্তার ওই নেতা মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ মুকুল।

এছাড়া গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো. আতিক জানান, আসামিরা জুলাই -আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনার মামলায় অন্তর্ভুক্ত। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন