গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। নাফিজ আহম্মেদ জয় (১৯), পিতা-মোঃ আঃ মতিন, মাতা-নুরুন্নাহার রেনু, সাং-৬/১ বলাশপুর, আলীয়া মাদ্রাসা রোড, ২। সানজিদ আলম (১৯), পিতা-মাসুদ আলম, মাতা-ফরিদা ইয়াসমিন, সাং-বলাশপুর, মোড়ল বাড়ী মধ্যপাড়া, সুলতানের দোকান সংলগ্ন, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩। মুশফিকুর রহমান ফুয়াদ (১৫), পিতা-শফিকুর রহমান, মাতা-নার্গিস সুলতানা, সাং-৬/২ বলাশপুর, আলীয়া মাদ্রাসা রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। কুলছুমা বেগম (৩৩), পিতা-হেদায়েত উল্যা, মাতা-আলিমেন্নেছা, সাং-গাজীবাড়ী (চরপোয়া রনাতলী), খানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। মোছাঃ লুনা বেগম (৩৫), পিতা-মোঃ পেয়ারুল ইসলাম, মাতা-মোছঃ তছলিমা বেগম, সাং-মুরালিপুর, ১নং ওয়ার্ড, ইউপি-দামকুড়া, থানা-দামকুড়া, জেলা-রাজশাহীকে কোতোয়ালী মডেল থানাধীন রহমতপুর এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ খলিল (৪০), পিতামৃত-লালু মিয়া, মাতা-মল্লিকা, সাং-কৃষ্টপুর আদর্শ কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গীনার পাড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। শরিফুল ইসলাম রাব্বী (২২), সাবেক ছাত্র আওয়ামী পরিষদের সহ সভাপতি, পিতা-জসিম উদ্দিন, মাতা-ফরিদা বেগম, সাং-ছভাগিয়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন ছভাগিয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মেহেদী হাসান মাহবুব (২২), পিতা- মৃত শহীদ মিয়া, মাতা-ঝর্ণা খাতুন, সাং-আকুয়া চৌরঙ্গীর মোড় সরকার বাড়ী, থানা-কোতোয়ালী মডেল জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এএসআই (নিঃ) কামরুল হাসান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ ওমর ফারুক (২৩), পিতা-মোঃ আঃ সাত্তার, মাতা-জাহানারা বেগম, সাং-পিতাম্বপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুাদম এলাকা হইতে গ্রেফতার করেন ।
ইহাছাড়ও এসআই (নিঃ) জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) আয়েছ মিয়া, ওমর ফারুক থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি পরোয়ানা গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মনজুরুল হক, পিতা-শাহজাহান আলী, স্থায়ী: গ্রাম- শ্রীরাম পুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মামুন, পিতা-তোতা মিয়া, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (সাং- কৃষ্টপুর মালঞ্চ কলোনী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৩। মোঃ খোকন মিয়া , পিতা-মৃতঃ হাসমত বেপারী ওরফে হাসমত কসাই, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ (শম্ভুগঞ্জ মাঝিপাড়া মোড়) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।