প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদসহ আন্তঃজেলা মাদক কারবারির ৫ সদস্য গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় রাতভর অভিযান অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, নগদ অর্থ, মোবাইল ফোনসহ আন্তঃজেলা মাদক কারবারির ৫ সদস্য গ্রেফতারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা বিভাগ।

 

জানা যায়, ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ নির্ঘুম সারা রাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে মাদকদ্রব্য  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় রাতভর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ৪৬ বোতল ভারতীয় মদ, মাদক বিক্রয়লব্ধ ১৬০০/- টাকা ও ০৩ টি মোবাইল সেটসহ ০৫ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন