নদী দখল ভবন ও সৌচাগার নির্মাণ বালুখেকোদের অত্যাচার থেকে নদীকে রক্ষা করার জন্য ময়মনসিংহ ছোট কালীবাড়ী ব্রম্মপুত্র নদীর চরে মানববন্ধন করে নদীবাঁচাও আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ।
শনিবার (২৩ নভেম্বর) ২০২৪ তারিখে দুপুর ১২০০ ঘটিকায় এই মানববন্ধন অনুষ্টিত হয় শিল্পী সমাজ, কবি সাহিত্যিক, সামাজিক সংগঠন, নদী সুরক্ষা আন্দোলন, নদী বাচাও আন্দোলন সহ ময়মনসিংহের নাগরিক সমাজ এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন। এন পি এস গনমাধ্যম ও মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুপ্রীম কোর্টের এডঃ মাহাবুব উল আলমের নেতৃত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, আবুল কালাম আল আজাদ (সমন্বয়ক), সরকার আব্দুল আজিজ কচি (ফোকাস), মোছাম্মত নাহিন শিল্পী ( কবি ও শিক্ষিকা), বাবু বিধান সম্মানিত, সাংবাদিক কামরুল হাসান, ইমতিয়াজ আহমেদ ( সমাজ ও সাঃ কেন্দ্র) এবং হোসাইন ফারুক (নদী বাচাও আন্দোলন। এ ছাড়াও সমাজের বিভিম্ন সচেতন ব্যাক্তিবর্গ বক্তব্য প্রদান করেন৷

সরেজমিনে দেখা যায় ব্রম্মপুত্র চড়ে বিশালাকৃতির পিলার গেড়ে গড়ে উঠছে বিল্ডিং এবং হাউজ, এ ব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়ার দাবী এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দেওয়া হয় এই মানব বন্ধন থেকে মানব্বন্ধন চলাকালেই দেখা যায় বালু উত্তোলন করে সেখানে বালুবাহী ট্রাকে অবৈধ দখলদারদের বানিজ্য চলছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহল সহ সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এ সময় ময়মনসিংহের সকল প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবলী সাদিক খান ।।