প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ৩:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

চার শতাধিক নেতাকর্মীসহ জাপা নেতার পদত্যাগ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাজ্জাদ রশিদ। শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাজ্জাদ রশিদের পদত্যাগের সঙ্গে সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গসংগঠন থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

 

সাজ্জাদ রশিদ তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলাম। একই সঙ্গে তৃণমূলকে গোছাতে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি। দলের দিকে না তাকিয়ে পতিত সরকারের বৈষম্যমূলক নানা আচরণের বিরুদ্ধে সর্বদা নৈতিক অবস্থান গ্রহণ করেছি।

 

কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দলীয় পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক কার্যক্রম, পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ রাজনৈতিক নীতিহীন সিদ্ধান্তের কারণে আমি ক্ষুব্ধ। তাই তাদের প্রতি অনাস্থা ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁদপুর জেলা সহসভাপতিসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা বিজ্ঞপ্তির মাধ্যমেই কার্যকর হবে।

 

তিনি আরও বলেন, তার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমার সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গসংগঠন থেকে পদত্যাগ করেছেন। মুঠোফোনে স্ব স্ব ইউনিট প্রধানরা তা নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন