প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ । ১:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ ১৪৩২

ময়মনসিংহে ভালো কাজের জন্য পুরস্কৃত হলেন ওসি শফিকুল ইসলাম খান

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শকিকুল ইসলাম ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন।

 

সোমবার (২১ অক্টোবর ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তার হাতে এ ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আজিজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরষ্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার এ থানার সবাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে কোতোয়ালী এলাকায় সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো ও অপরাধ দমনে কঠোর হব।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন