প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ । ১০:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২০ ১৪৩২

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে (ওরফে বোমা মানিক) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।

 

র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ঢাকার ডিবি কার্যালয়ে হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন