প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ৯:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২

বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

 

তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন