শেখ হাসিনার ছেলে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ।
আজ বৃহ্পতিবার সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত রোববার আদালতে আত্মসর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।