প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ । ৪:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৪ ১৪৩২

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ ৪ জন গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। একই রাতে আরো তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন