প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৮:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বাসে তল্লাশি, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহ নগরের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চইগ্য চাকমা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা।

গ্রেপ্তার চইগ্য চাকমা কক্সবাজার জেলার উখিয়া থানার তেলখোলা চাকমাপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মংছেচিং চাকমা এবং মায়ের নাম ছৈমাচিং চাকমা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ময়মনসিংহ সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় চইগ্য চাকমার ডান হাতে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগের ভেতর থেকে ৫ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫০৪ গ্রাম।

প্রাথমিকভাবে তাঁকে আন্তজেলা মাদক কারবারে জড়িত বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ময়মনসিংহের উপপরিদর্শক মো. আল মাসুদ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন