প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ২:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পরানগঞ্জে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সোহেল মিয়া।।

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালী মডেল থানার এএসআই স্বপন আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল বীর বওলা গ্রামে অভিযান চালায়। এ সময় গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বীর বওলা গ্রামে গাঁজা চাষ ও বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা গাছ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন