প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে NID করতে এসে রোহিঙ্গা নারী ও সহযোগী আটক

মো: সাজ্জাত মিয়া, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় পরিচয়পত্র (NID) তৈরির জন্য এসে এক রোহিঙ্গা নারী ও তাঁর এক সহযোগী আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তারাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য গেলে পরিচয় যাচাইয়ের সময় ওই নারীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে যাচাই-বাছাই করে তিনি রোহিঙ্গা নাগরিক বলে শনাক্ত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় ওই নারী ও তাঁর এক সহযোগীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কীভাবে ওই নারী বাংলাদেশি নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রক্রিয়ায় এসেছিলেন, তাঁর সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে কোনো চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন