প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬ । ১:১৮ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিসি সাইফুর রহমান

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবাকে আধুনিকায়ন ও আরও গতিশীল করার লক্ষ্যে ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ মিয়াসহ উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি অফিস এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবন নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, নির্মাণ কাজের মান অবশ্যই ভালো হতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

পরে জেলা প্রশাসক হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন