প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ৪:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে চাইনিজ কুড়াল হাতে মহড়া: ভাইরাল সাইফ ওরফে অজয় আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে চাইনিজ কুড়াল হাতে মহড়া দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া সাইফ ওরফে অজয়কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে চাইনিজ কুড়াল হাতে নিয়ে মহড়া দিতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে এসআই আসাদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাইফ ওরফে অজয়কে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন