ময়মনসিংহ সিটি করপোরেশন-এর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জি. এস. মাহাবুব ওয়ার্ডবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “প্রিয় ৯ নং ওয়ার্ডবাসী, আপনাদের মতামতই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। আপনাদের কথা ও পরামর্শকে গুরুত্ব দিয়েই আমি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করতে চাই।”
তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর দৈনন্দিন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নমূলক প্রস্তাব সরাসরি তাঁর সঙ্গে শেয়ার করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন। “আপনাদের প্রতিটি মতামত আমার জন্য প্রেরণা হিসেবে কাজ করবে এবং আমাদের ওয়ার্ডের উন্নয়নের পথে তা হবে আমার অঙ্গীকার,”- বলেন তিনি।
স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা ও স্বচ্ছ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জি. এস. মাহাবুব।

নিজস্ব প্রতিবেদক।।