নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে জনসভা আয়োজনের দায়ে আয়োজক জুয়েল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এছাড়াও দায়িত্ব পালনকালে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান এবং বিচারিক কাজে বাধা দেওয়ার ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতকে অনুরোধ জানিয়েছেন ইউএনও।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক।।