প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ ১৪৩২

ময়মনসিংহ মহানগর শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সভাপতি রিফাত রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এর সাক্ষরিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেডে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৮জানুয়ারি) সাক্ষরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক স্মারকে (স্মারক নং: বৈছাআ/২০২৬-২৭/ম. ক./০১ অনুসারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাফিউল সুলতান রোহান, সদস্য সচিব হিসেবে মোঃ শরিফুল ইসলাম, মুখ্য সংগঠক হিসেবে সাকিব হাসান রিমন এবং মুখপাত্র হিসেবে অনিক তরফদার।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনের তারিখ থেকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ময়মনসিংহ জেলা শাখার কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই কমিটির মাধ্যমে ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন