প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৫:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ ১৪৩২

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক স্মারক অনুযায়ী এ অনুমোদন দেওয়া হয়।

স্মারকে স্বাক্ষর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সভাপতি রিফাত রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম। স্মারক নম্বর: বৈছাআ/১০২৬-২৭/জে. ক./১৭, তারিখ: ৬ জানুয়ারি ২০২৬।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান, সদস্য সচিব হিসেবে খলিলুর রহমান, মুখ্য সংগঠক হিসেবে সোবাহান শেখ এবং মুখপাত্র হিসেবে ফারিয়া সাফফাত সূচী।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনের তারিখ থেকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ময়মনসিংহ জেলা শাখার কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে ময়মনসিংহ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন