প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ৩:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

ময়মনসিংহে আজাদ বেকারির কারখানায় ফাঁসিতে ঝুলে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ নগরীর ১নং ওয়ার্ডে অবস্থিত আজাদ বেকারির প্রধান কারখানায় এক শ্রমিকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলের প্রাথমিক অবস্থা ও আলামত দেখে অনেকের ধারণা, এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সালেহা মার্কেট সংলগ্ন আজাদ বেকারির প্রধান ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে আজাদ বেকারির ফ্যাক্টরির মালিক ও সংশ্লিষ্ট ম্যানেজারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।”

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন